1. forarup@gmail.com : jagannthpur25 :
শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০৩:৫২ পূর্বাহ্ন

ফেরিতে যাত্রীদের চাপে ৫ জনের মৃত্যু

  • Update Time : বুধবার, ১২ মে, ২০২১
  • ৩২৭ Time View

জগন্নাথপুর২৪ ডেস্ক::

মাদারীপুরের শিবচরে বাংলাবাজার ফেরিঘাটে যাত্রীদের চাপাচাপিতে এক কিশোরসহ পাঁচজনের মৃত্যু হয়েছে। বুধবার বাংলাবাজার ফেরিঘাটে এ ঘটনা ঘটে।

এর আগে একটি ফেরি থেকে অসুস্থ হয়ে এক কিশোরেরও মৃত্যু হয়। নিহত ওই কিশোরের বাড়ি শরিয়তপুরের নড়িয়াতে।

নিহত দু’জনের পরিচয় পাওয়া গেছে। নড়িয়ার আনছার নামের কিশোর (১৫), নিপা (৪০), তার স্বামী আলমগীর হোসেন। তার বাড়ি কালকনি বাড়িগ্রামে। নারী একজন ও পুরুষ দু’জনের নাম পরিচয় পাওয়া যায়নি।

তিনি আরো জানান, বুধবার বেলা ১১টার দিকে তিন নম্বর ফেরিঘাটে শাহ পরান নামের রোরো ফেরিটি ভিড়লে নামার সময় যাত্রীদের চাপে আনছার মাদবর নামের এক কিশোর যাত্রীদের চাপে অসুস্থ হয়ে ফেরির পন্টুনেই মারা যায়। তার বাড়ি শরীয়তপুরের নড়িয়া উপজেলার কালিকা প্রসাদ গ্রামে।

অন্যদিকে এনায়েতপুরী ফেরিতে দুপুর দেড়টার দিকে বাংলাবাজারের উদ্দেশে ছেড়ে যায়। ফেরি ছাড়ার সময় পন্টুনে কিছু যাত্রী দাঁড়ানো ছিলেন। পন্টুন উঠানোর সময় এটি খাড়া হয়ে গেলে তারা অন্য যাত্রীদের মধ্যে পড়ে যান। এসময় হুড়োহুড়ি ও গরমে তারা মারা যান বলে ধারণা করা হচ্ছে। ফেরিটি বাংলাবাজারে পৌঁছালে পাঁচজনের লাশ উদ্ধার করা হয়।



শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com