1. forarup@gmail.com : jagannthpur25 :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০৮ অপরাহ্ন
শিরোনাম:
স্বরূপ চন্দ্র সরকারি উচ্চ বিদ্যালয়ের শতবর্ষ উপলক্ষে লন্ডনে প্রস্তুতি সভা  সরকার ফ্যাসিবাদী চরিত্র অর্জনের চেষ্টা করছে: গোলাম পরওয়ার বেনামি গণমাধ্যম থেকে ফটোকার্ড দিয়ে দেশ অস্থিতিশীল করলে ব্যবস্থা নেবে সরকার:আইনমন্ত্রী  সুনামগঞ্জে হাওরে বজ্রপাতে নৌযান শ্রমিকের মৃত্যু সাংবাদিকদের কারণেই দেশে গণতন্ত্র টিকে আছে : তথ্যমন্ত্রী বিপদ কেন আসে, এটি মানুষের পাপের ফল নাকি আল্লাহর পরীক্ষা? জগন্নাথপুরে এক কনটেন্ট ক্রিয়েটরকে মারধর, কেটে দেওয়া হলো চুল নয়াবন্দর দ্বি-মুখী উচ্চ বিদ্যালয় ও কলেজে নবগঠিত এডহক কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত জগন্নাথপুর-বিশ্বনাথ সড়ক যেন লুটপাটের রাজত্ব, ৪৮ কোটি টাকার সংস্কার ৩ বছরেই নাজুক  পর্তুগালে অভিবাসীদের জন্য দুঃসংবাদ, বদলে গেল রেসিডেন্সের নিয়ম

ফেসবুকে কাছের বন্ধুদের কোনো আপডেট আর মিস না করতে চালু হচ্ছে ‘সি ফার্স্ট’ ফিচার

  • Update Time : রবিবার, ২১ জুন, ২০১৫
  • ৮৬৯ Time View

তথ্য-প্রযুক্তি
জগন্নাথপুর টুয়েন্টিফোর ডেস্ক::ফেসবুকে কাছের বন্ধুদের কোনো আপডেট আর মিস না করতে চালু হচ্ছে ‘সি ফার্স্ট’ ফিচার। ফেসবুকে ব্যবহারকারীদের আরো উন্নত অভিজ্ঞতা দিতে নিউজ ফিড নিয়ে একের পর এক বিভিন্ন নিরীক্ষা চালিয়ে যাচ্ছে ফেসবুক। কিছুদিন আগেই ফেসবুক কর্তৃপক্ষ জানিয়েছিল, যে ধরনের পোস্টের পেছনে ব্যবহারকারীরা বেশি সময় দিয়ে থাকেন, সে ধরনের পোস্ট নিউজ ফিডে বেশি দেখানো হবে।

সম্প্রতি ফেসবুক আরো একটি নতুন ফিচারের ঘোষণা দিয়েছে। নিউজ ফিডের জন্য নতুন এই ফিচারটির নাম ‘সি ফার্স্ট’। এই ফিচারের মাধ্যমে প্রিয় বন্ধুদের সব ধরনের আপডেট পাওয়া যাবে নিউজ ফিডের একেবারে ওপরের দিকে। ফলে কাছের বন্ধুদের কোনো আপডেট আর মিস হবে না।

প্রিয় বন্ধুদের পোস্ট পেতে এক্ষেত্রে কাঙ্ক্ষিত বন্ধুর প্রোফাইলে থাকা ‘সি ফার্স্ট’ বাটনে ক্লিক করতে হবে। এরপর সেসব বন্ধুদের পোস্ট নিউজ ফিডে একেবারের ওপরের দিকে ফেসবুক ব্যবহারকারী দেখতে পারবে। তবে শুধু বন্ধু নয়, এই ফিচারের মাধ্যমে পছন্দের পেজের আপডেটও রাখা যাবে নিউজ ফিডের ওপরের দিকে।

‘সি ফার্স্ট’ ফিচারটি ব্যবহারকারীদের প্রোফাইলে এবং পেজগুলোতে খুব শিগগির যুক্ত করা হবে বলে জানিয়েছে ফেসবুক কর্তৃপক্ষ।

ফেসবুকের একজন মুখপাত্র বলেন, ফেসবুকের ব্যবহারকারীর এক্সপেরিয়েন্স আরো উন্নত করতে আমরা প্রতিনিয়ত বিভিন্ন ফিচার যুক্ত করছি। আর এর অংশ হিসেবেই নতুন সি ফার্স্ট ফিচারটি যুক্ত হচ্ছে, যার মাধ্যমে নির্দিষ্ট বন্ধুদের বা পেজের আপডেট পাওয়া যাবে সবার ওপরে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com