1. forarup@gmail.com : jagannthpur25 :
বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০২:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম:

ফেসবুকে স্ট্যাটাস দিয়ে ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগে দুই ছাত্রইউনিয়নকর্মী গ্রেপ্তার

  • Update Time : শনিবার, ৩ জুন, ২০১৭
  • ৪০৪ Time View

জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকম ডেস্ক :: ফেসবুকে স্ট্যাটাস দিয়ে ধর্মীয় অনুভূতিতে আঘাত হানার অভিযোগে বাংলাদেশ ছাত্র ইউনিয়নের রাঙামাটি জেলার সাংস্কৃতিক সম্পাদক চায়না পাটোয়ারীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

একই অভিযোগে ছাত্র ইউনিয়নের বেসরকারি বিশ্ববিদ্যালয় সংসদের নেতা শাওন বিশ্বাসকেও গ্রেপ্তার করে পুলিশ।

শুক্রবার বিকেলে তবলছড়ি আটকাউন্সিল কলোনির বাড়ি থেকে চায়না পাটোয়ারীকে ও অন্যত্র থেকে শাওন বিশ্বাসকে আটক করে থানা হেফাজতে নিয়ে আসে পুলিশ।

সেইদিন রাত ১১টায় রাঙামাটি শহরের চম্পকনগর এলাকার ছাত্রলীগকর্মী এহসান উদ্দিন ঋতু, চায়না পাটোয়ারীর বিরুদ্ধে তথ্যপ্রযুক্তি আইনের ৫৭ ধারায় মামলা দায়ের করেন। মামলা দায়েরের পর ওই মামলায় চায়না পাটোয়ারী ও শাওন বিশ্বাসকে গ্রেপ্তার দেখানো হয়।

মামলার বরাত দিয়ে শনিবার দুপুরে রাঙামাটি কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহম্মদ রশীদ গণমাধ্যমকে জানান, ধর্মীয় অনুভূতিতে আঘাত করে ফেসবুকে স্ট্যাটাস দেওয়ায় শুক্রবার পুলিশের জিম্মায় নিয়ে আসা হয় চায়না পাটোয়ারীকে।

পরে ছাত্রলীগকর্মীর দায়ের করা মামলায় চায়না ও শাওনকে আসামী হিসেবে গ্রেপ্তার দেখানো হয়েছে বলেও জানান তিনি।

তিনি বলে, শনিবার সকালে আদালতে হাজির করা হলে আদালত না বসায় আবারও হাজতে পাঠানো হয়েছে আসামীদের। রবিবার (৪ জুন) সকালে তাদের আদালতে হাজির করা হবে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com