1. forarup@gmail.com : jagannthpur25 :
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ১০:৩০ অপরাহ্ন
শিরোনাম:
জগন্নাথপুরে এসএসসি ও সমমানের ফলে বিপর্যয়: স্কুলের চেয়ে পিছিয়ে মাদরাসা জগন্নাথপুরে গেলবারের চেয়ে এবার জিপিএ-৫ বেশি, স্কুলে ২৩, মাদরাসা ও কারিগরিতে ১টি জগন্নাথপুরে এসএসসি ও সমমানের পরীক্ষায় ফেল ১৩৬১ শিক্ষার্থী জগন্নাথপুরে পরীক্ষা না দিয়েও ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারী তালিকায় নাম! এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ যুক্তরাজ্যে রেফারি সার্ভিস অ্যাওয়ার্ডে ভুষিত হলেন জগন্নাথপুরের ফটিক মিয়া  দেশে রেকর্ড ৩৬৭১ মেগাওয়াট লোডশেডিং প্রযুক্তির যুগে সময়ের অপচয় ও সচেতনতা দেশের মানুষ যাতে শান্তিতে থাকতে পারে, সেটিই প্রধান লক্ষ্য : প্রধানমন্ত্রী জগন্নাথপুরে মৎস্য ফিশারি থেকে পাহাড়াদারের লাশ উদ্ধার

ফ্রি ফায়ার’ খেলার সময় ট্রাকচাপায় যুবকের মৃত্যু

  • Update Time : মঙ্গলবার, ৩ অক্টোবর, ২০২৩
  • ২৪৬ Time View

জগন্নাথপুর২৪ ডেস্ক::

সিরাজগঞ্জের রায়গঞ্জে ট্রাকচাপায় রুবেল প্রামাণিক নামে এক যুবক নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও দু’জন।  সোমবার সন্ধ্যায় উপজেলার সলঙ্গা থানার ধুবিল মেহমান শাহী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এ দুর্ঘটনা ঘটে। রুবেল  ধুবিল মেহমান শাহী গ্রামের হাবিল প্রামাণিকের ছেলে।

জানা যায়, স্কুলের সামনে একটি কালভার্টের ওপরে ৩ যুবক মোবাইলফোনে ফ্রি ফায়ার গেম খেলছিল। এ সময় সলঙ্গা থেকে ছেড়ে আসা একটি মিনি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে তাদের চাপা দেয়। এতে ৩ জন গুরুতর আহত হন। তাদের উদ্ধার করে সলঙ্গা বাজারে নেওয়ার পথে রুবেল প্রামাণিক মারা যান। আহত সাজেদুল ও মাসুদ রানাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, ট্রাকচালক মানিক হেলপার নাজমুল হোসেনকে দিয়ে গাড়ি চালানোর কারণে এই দুর্ঘটনা হয়েছে।

এ বিষয়ে সলঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনামুল হক বলেন, ট্রাকটি থানায় নিয়ে আসা হয়েছে। ট্রাকের চালক ও হেলপার পলাতক। তাদের গ্রেপ্তারের চেষ্টা

চলছে। মরদেহটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

সুত্র সমকাল

শেয়ার করুন

Comments are closed.

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com