1. forarup@gmail.com : jagannthpur25 :
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৭:২১ পূর্বাহ্ন
শিরোনাম:

বগুড়ায় করোনায় ৫ জনের মৃত্যু

  • Update Time : সোমবার, ২৯ মার্চ, ২০২১
  • ২৯৫ Time View

জগন্নাথপুর২৪ ডেস্ক::

বগুড়ায় গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়ে ৫ জনের মৃত্যু হয়েছে। নতুন করে আক্রান্ত হয়েছেন আরো ৫০ জন। আক্রান্তদের মধ্যে ৪৭ জন সদর এবং বাকি ৩ জন সারিয়াকান্দি, শিবগঞ্জ এবং দুপচাচিয়া উপজেলার বাসিন্দা। সোমবার দুপুরে এসব তথ্য নিশ্চিত করেছেন ডেপুটি সিভিল সার্জন ডা. মোস্তাফিজুর রহমান তুহিন।

করোনায় মারা যাওয়া ব্যক্তিরা হলেন- শেরপুর উপজেলার সুমন (৩৭), সিরাজগঞ্জের শাহজাহান আলী (৭০), বগুড়া সদরের দেলোয়ার হোসেন (৬০), শাহানুর ইসলাম (৪০) এবং বাবলী (৪৫)।

এনিয়ে জেলায় করোনায় আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ১০ হাজার ৩২৮ জনে। এছাড়া নতুন করে ৫ জনের মৃত্যু হওয়ায় মোট মৃত্যু ২৬০ জনে ঠেকেছে এবং বর্তমানে করোনায় চিকিৎসাধীন রয়েছেন ২৫০ জন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com