1. forarup@gmail.com : jagannthpur25 :
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৭:৪১ অপরাহ্ন
শিরোনাম:
জগন্নাথপুর পৌর জামায়াতের নতুন কমিটি গঠন: সভাপতি কবির উদ্দিন, সেক্রেটারি রুহুল আমীন জগন্নাথপুরে ‘মাস্টার মন্তেশ্বর আলী ইংলিশ একাডেমি’র প্রাথমিক বৃত্তি প্রদান দেশে অস্থিরতা সৃষ্টির পাঁয়তারা নস্যাৎ করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী ‘মোরগ পোলাও খাইয়ে’ ২ হাজার ভরি স্বর্ণালংকার চুরি জাতীয় ঐক্য চাইলে গণভোটের রায় বাস্তবায়ন করতে হবে: জামায়াত আমির ইউপি নির্বাচনে পোস্টার নিষিদ্ধ, এআই-এর অপব্যবহার ও বিধি লঙ্ঘনে প্রার্থিতা বাতিলের বিধান সন্তানকে দ্বীনদার ও আদর্শ মানুষ বানাতে যা করবেন প্রাথমিকে মিড ডে মিল পাবে ১ কোটি ১০ লাখ শিশু : ডা. জুবাইদা জগন্নাথপুরের কলকলিয়া ইউনিয়ন জামায়াতের নতুন কমিটি গঠন চিলাউড়া-হলদিপুর ইউনিয়ন জামায়াতের নতুন কমিটি গঠন

বগুড়ায় বিশ্ব ইজতেমা শুরু

  • Update Time : বৃহস্পতিবার, ২৪ নভেম্বর, ২০১৬
  • ৩৮১ Time View
????????????????????????????????????

জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকম ডেস্ক :: বৃহস্পতিবার বাদ ফজর থেকে বগুড়া শহরতলির ঝোপগাড়ি এলাকায় প্রথমবারের মতো তিনদিনব্যাপী তাবলীগ জামায়াতের বিশ্ব ইজতেমা শুরু হয়েছে। ৪৫ বিঘা জমিতে বিশাল প্যান্ডেলে এরইমধ্যে অনেক দেশি-বিদেশি মুসুল্লি পৌছেঁছেন। তাবলীগের নীতি নির্ধারণী সুরা সদস্যদের অন্যতম মারকাজ মসজিদের খতিব মুফতি মাওলানা মশিউর রহমান জানান, বগুড়ায় প্রথমবারের মতো এত বড় আয়োজন। এখানে মুসুল্লিদের সুবিধার্থে ২৬ ভাগে ভাগ করা হয়েছে। তিনি জানান, শুধু দেশের বিভিন্ন জেলার নয়; কানাডা, আমেরিকা, সোমালিয়া, দক্ষিণ আফ্রিকা, মরক্কো, অস্ট্রেলিয়াসহ অনেক দেশ থেকেও ধর্মপ্রাণ মুসুল্লিরা আসছেন। মেহমানদের চিকিৎসা সেবায় দুটি চিকিৎসা ক্যাম্প স্থাপন করা হয়েছে। আইন-শৃংখলা রক্ষায় প্রশাসন কাজ করছে। মুফতি মাওলানা মশিউর রহমান বলেন, ইজতেমায় ইসলামের সুমহান বাণী, তাওহীদ তথা একত্ববাদের দাওয়াত পৌঁছে দেওয়া ও দ্বীন সম্পর্কে সবাইকে জানানোই হচ্ছে তাবলীগের প্রধান কাজ। সেই লক্ষ্যকে সামনে রেখেই এই আয়োজন। তিনি আশা করছেন, ১০ লক্ষাধিক মুসল্লি এতে অংশ নেবেন। ২৬ নভেম্বর শনিবার আখেরি মোনাজাতের মধ্য দিয়ে এই ইজতেমা শেষ হবে বলে জানান সংশ্লিষ্টরা। –

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com