1. forarup@gmail.com : jagannthpur25 :
শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ০৮:১৩ অপরাহ্ন
শিরোনাম:
প্রকাশ হতে যাচ্ছে ‘বর্ণরেখা’র ৭ম সংখ্যা লেখা আহ্বান    ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করলেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ জগন্নাথপুরে মাদক সেবনের দায়ে যুবকের তিন মাসের কারাদণ্ড  পদত্যাগ করলেন রাষ্ট্রপতি বাংলাদেশসহ ৬০ দেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ জগন্নাথপুরে ৪০টি নিষিদ্ধ রিং জাল জব্দ, পরে পুড়িয়ে ধ্বংস আপত্তিকর ভিডিও ভাইরাল, দল থেকে বহিষ্কার বিএনপি নেতা জুমার দিন কখন দোয়া কবুল হয়, হাদিসে যা বলা হয়েছে চট্রগ্রামে বন্যার্তদের মধ্যে জগন্নাথপুরের মাতৃভূমি ফাউন্ডেশনের ঢেউটিন ও নগদ অর্থ বিতরণ গাজী নজরু‌লের এম‌পি পদ বা‌তি‌লে স্পিকার-ইসিকে জামায়া‌তের চি‌ঠি

বজ্রপাতে ৪০ ছাত্রী আহত

  • Update Time : মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০১৫
  • ৫০৮ Time View

জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকম ডেস্ক ::
গাজীপুরের শ্রীপুর উপজেলায় কাওরাইদ ইউনিয়নের বলদীঘাট জে এম উচ্চ বিদ্যালয়ে বজ্রপাতে ৪০ ছাত্রী আহত হয়েছে। এদের মধ্যে ত্রিশ জনকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। বাকি ১০ ছাত্রীকে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। মঙ্গলবার দুপুরে এ ঘটনা ঘটে।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক সিরাজুল হক বলেন, মঙ্গলবার দুপুর দেড়টার দিকে বিদ্যালয়ের পাশে বিকট শব্দে বজ্রপাত হয়। এসময় বিদ্যালয়ের মধ্যাহ্ন বিরতি চলছিল। কিছু শিক্ষার্থী বিদ্যালয় আঙ্গিণায় ঘুরাফেরা করছিল। বজ্রপাতের পর নারী শিক্ষার্থীরা একের পর এক জ্ঞান হারাতে থাকে। পরে তাদেরকে স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়।
শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক সেলিনা পারভীন জানান, তিনি ১০ জন শিক্ষার্থীকে ভর্তি করিয়েছেন। তারা আতঙ্কে আহত হয়েছে। তবে তারা শঙ্কামুক্ত বলে জানান তিনি।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com