1. forarup@gmail.com : jagannthpur25 :
রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১২:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম:
সৈয়দপুর-শাহারপাড়া ইউনিয়ন জামায়াতের নতুন কমিটি গঠন কাশীনাথ দাশ তালুকদার স্মরণোৎসব অনুষ্ঠিত সুনামগঞ্জে খাস জমির দখল নিয়ে সংষর্ষে আহত ২৫ জগন্নাথপুর পৌর জামায়াতের নতুন কমিটি গঠন: সভাপতি কবির উদ্দিন, সেক্রেটারি রুহুল আমীন জগন্নাথপুরে ‘মাস্টার মন্তেশ্বর আলী ইংলিশ একাডেমি’র প্রাথমিক বৃত্তি প্রদান দেশে অস্থিরতা সৃষ্টির পাঁয়তারা নস্যাৎ করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী ‘মোরগ পোলাও খাইয়ে’ ২ হাজার ভরি স্বর্ণালংকার চুরি জাতীয় ঐক্য চাইলে গণভোটের রায় বাস্তবায়ন করতে হবে: জামায়াত আমির ইউপি নির্বাচনে পোস্টার নিষিদ্ধ, এআই-এর অপব্যবহার ও বিধি লঙ্ঘনে প্রার্থিতা বাতিলের বিধান সন্তানকে দ্বীনদার ও আদর্শ মানুষ বানাতে যা করবেন

বন্দুকযুদ্ধে মাদক ব্যবসায়ী নিহত

  • Update Time : সোমবার, ১৭ সেপ্টেম্বর, ২০১৮
  • ২৭৮ Time View

জগন্নাথপুর২৪ ডেস্ক::নাটোরের বড়াইগ্রামে র‌্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ সিরাজুল ইসলাম (৩৪) নামে এক মাদক ব্যবসায়ী নিহত হয়েছেন। এ সময় র‌্যাবের দুই সদস্য আহত হয়।
র‌্যাব জানায়, নিহত সিরাজুল ইসলাম বড়াইগ্রামের শীর্ষ মাদক ব্যবসায়ী। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় মাদকসহ ৫টি মামলা রয়েছে। তিনি বড়াইগ্রাম উপজেলার বালিয়া গ্রামের আব্দুস সাত্তারের ছেলে।
র‌্যাব-৫ এর রাজশাহী সিপিবি-২ নাটোর ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার আজমল হোসেন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে রোববার রাত ১টার দিকে র‌্যাব-৫ এর একটি টহল দল বড়াইগ্রাম উপজেলার কাটাশকোল এলাকায় অভিযানে যায়। র‌্যাবের দলটি সেখানে পৌঁছে মাদক ব্যবসায়ীদের আত্মসমর্পণের নির্দেশ দেয়। কিন্তু তারা গুলি শুরু করে। আত্মরক্ষার্থে র‌্যাবও গুলি ছোড়ে। ‘বন্দুকযুদ্ধ’ শেষে ঘটনাস্থল থেকে অজ্ঞাতনামা এক ব্যক্তিকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করা হয়। তাকে বড়াইগ্রাম উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সমকাল

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com