1. forarup@gmail.com : jagannthpur25 :
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০২:৫৩ অপরাহ্ন
শিরোনাম:
জাতীয় ঐক্য চাইলে গণভোটের রায় বাস্তবায়ন করতে হবে: জামায়াত আমির ইউপি নির্বাচনে পোস্টার নিষিদ্ধ, এআই-এর অপব্যবহার ও বিধি লঙ্ঘনে প্রার্থিতা বাতিলের বিধান সন্তানকে দ্বীনদার ও আদর্শ মানুষ বানাতে যা করবেন প্রাথমিকে মিড ডে মিল পাবে ১ কোটি ১০ লাখ শিশু : ডা. জুবাইদা জগন্নাথপুরের কলকলিয়া ইউনিয়ন জামায়াতের নতুন কমিটি গঠন চিলাউড়া-হলদিপুর ইউনিয়ন জামায়াতের নতুন কমিটি গঠন ‘আনফিট কর্মীকে ফিট দেখিয়ে পাঠালে এজেন্সির লাইসেন্স বাতিল’ দুই ছাত্রীকে বিয়ের পর এবার আরেক ছাত্রী নিয়ে পালিয়ে ধরা পড়লেন রাজিব পর্তুগালের ভিসার আশায় ভারতে গিয়ে সর্বস্বান্ত, দেশে ফিরে আটক ৫ যুবক ছাতকে পাওনা টাকা নিয়ে বিরোধের জেরে চাচিকে টেটার আঘাতে খুন

বন্দুকযুদ্ধে’ ১৬ মামলার আসামি নিহত

  • Update Time : সোমবার, ২৩ ডিসেম্বর, ২০১৯
  • ২৭০ Time View

নোয়াখালীর চাটখিল উপজেলায় পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ মনির হোসেন প্রকাশ কসাই মনির (৩৫) নামে একজন নিহত হয়েছেন, যার বিরুদ্ধে ১৬টি মামলা থাকার কথা জানিয়েছে পুলিশ।

রোববার গভীর রাতে উপজেলার রামনারায়ণপুর ইউনিয়নের ধর্মপুর এলাকায় ‘বন্দুকযুদ্ধে’র এ ঘটনা ঘটে।

নিহত মনির উপজেলার পরকোট ইউনিয়নের নুরুজ্জামানের ছেলে।

পুলিশ বলছে, মনির একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী। তার বিরুদ্ধে মাদক আইনে এবং বিভিন্ন অভিযোগে মামলা রয়েছে।

চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ারুল ইসলাম জানান, ১৬ মামলার আসামি মাদক ব্যবসায়ী মনিরকে রোববার বিকেলে গ্রেপ্তার করা হয়। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে রাতে তাকে নিয়ে মাদক ও অস্ত্র উদ্ধারে অভিযানে যায় পুলিশ। এ সময় মনিরের সহযোগীরা গুলি ছুড়ে তাকে পুলিশের কাছ ছিনিয়ে নেওয়ার চেষ্টা করলে পুলিশও পাল্টা গুলি চালায়। দু’পক্ষের মধ্যে গুলি চলার এক পর্যায়ে মনির গুলিবিদ্ধ হয়ে নিহত হয়।

তিনি জানান, ঘটনাস্থল থেকে একটি এলজি, কার্তুজ ও কিছু ইয়াবা উদ্ধার করা হয়েছে।

সুত্র-সমকাল

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com