1. forarup@gmail.com : jagannthpur25 :
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৫:৩২ অপরাহ্ন
শিরোনাম:
দেশে অস্থিরতা সৃষ্টির পাঁয়তারা নস্যাৎ করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী ‘মোরগ পোলাও খাইয়ে’ ২ হাজার ভরি স্বর্ণালংকার চুরি জাতীয় ঐক্য চাইলে গণভোটের রায় বাস্তবায়ন করতে হবে: জামায়াত আমির ইউপি নির্বাচনে পোস্টার নিষিদ্ধ, এআই-এর অপব্যবহার ও বিধি লঙ্ঘনে প্রার্থিতা বাতিলের বিধান সন্তানকে দ্বীনদার ও আদর্শ মানুষ বানাতে যা করবেন প্রাথমিকে মিড ডে মিল পাবে ১ কোটি ১০ লাখ শিশু : ডা. জুবাইদা জগন্নাথপুরের কলকলিয়া ইউনিয়ন জামায়াতের নতুন কমিটি গঠন চিলাউড়া-হলদিপুর ইউনিয়ন জামায়াতের নতুন কমিটি গঠন ‘আনফিট কর্মীকে ফিট দেখিয়ে পাঠালে এজেন্সির লাইসেন্স বাতিল’ দুই ছাত্রীকে বিয়ের পর এবার আরেক ছাত্রী নিয়ে পালিয়ে ধরা পড়লেন রাজিব

বন্ধুর সঙ্গে বেড়াতে গিয়ে গণধর্ষণের শিকার তরুণী, গ্রেফতার ২

  • Update Time : শনিবার, ৮ জুন, ২০১৯
  • ৪৩৫ Time View

বরিশালের হিজলায় বেড়াতে গিয়ে গণধর্ষণের শিকার হয়েছেন স্থানীয় এক সঙ্গীত শিল্পী। গত শুক্রবার দুপুর ১টার দিকে এই ধর্ষণের ঘটনায় হিজলা থানায় মামলা দায়েরের পর পুলিশ প্রধান অভিযুক্ত দুই আসামিকে গ্রেফতার করেছে। ধর্ষণের শিকার তরুণীকে মেডিকেল পরীক্ষার জন্য বরিশাল শের-ই বাংলা মেডিকেলে পাঠানো হয়েছে।

গ্রেফতারকৃত ২ জন হলো বরগুনার তালতলীর জাকির গোলন্দাজ এবং তার বন্ধু হিজলার সাইফুল।
হিজলা থানার ওসি এসএম মাকসুদুর রহমান জানান, গত শুক্রবার দুপুরে ওই তরুণী তার পূর্ব পরিচিত জাকির গোলন্দাজের সাথে হিজলায় বেড়াতে আসে। জাকির তাকে পুরাতন হিজলার চর জনৈক শাহাবুদ্দিনের মাছের ঘের সংলগ্ন নির্জন বাগান বাড়ি নিয়ে যায়। পরে সে সহ তার বন্ধুরা পালাক্রমে ওই যুবতীকে ধর্ষণ করে। এ ঘটনার পর ওই যুবতী থানায় অভিযোগ করলে পুলিশ ওই এলাকায় অভিযান চালিয়ে প্রধান দুই অভিযুক্তকে গ্রেফতার করে।

অভিযুক্ত জাকির ও সাইফুলকে গ্রেফতার দেখিয়ে শনিবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

পুলিশ সুপার মো. সাইফুল ইসলাম জানান, ধর্ষণের অভিযোগ পাওয়া মাত্রই দুই প্রধান অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। এ ঘটনায় অন্য অভিযুক্তদের গ্রেফতারের চেষ্টা চলছে বলে পুলিশ সুপার জানান।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com