1. forarup@gmail.com : jagannthpur25 :
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ১০:০২ পূর্বাহ্ন
শিরোনাম:
আত্মশুদ্ধির আলোচনা জগন্নাথপুরে এসএসসি ও সমমানের ফলে বিপর্যয়: স্কুলের চেয়ে পিছিয়ে মাদরাসা জগন্নাথপুরে গেলবারের চেয়ে এবার জিপিএ-৫ বেশি, স্কুলে ২৩, মাদরাসা ও কারিগরিতে ১টি জগন্নাথপুরে এসএসসি ও সমমানের পরীক্ষায় ফেল ১৩৬১ শিক্ষার্থী জগন্নাথপুরে পরীক্ষা না দিয়েও ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারী তালিকায় নাম! এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ যুক্তরাজ্যে রেফারি সার্ভিস অ্যাওয়ার্ডে ভুষিত হলেন জগন্নাথপুরের ফটিক মিয়া  দেশে রেকর্ড ৩৬৭১ মেগাওয়াট লোডশেডিং প্রযুক্তির যুগে সময়ের অপচয় ও সচেতনতা দেশের মানুষ যাতে শান্তিতে থাকতে পারে, সেটিই প্রধান লক্ষ্য : প্রধানমন্ত্রী

বন্যায় ক্ষতিগ্রস্ত জগন্নাথপুরসহ জেলার ২৭ গ্রামীণ সড়কে ১৪ কোটি টাকায় মেরামত হচ্ছে

  • Update Time : সোমবার, ১৬ অক্টোবর, ২০১৭
  • ৩৮০ Time View

স্টাফ রিপোর্টার
বিগত বন্যায় ক্ষতিগ্রস্ত ২৭ টি সড়ক মেরামতের জন্য এই সপ্তাহে প্রায় ১৪ কোটি টাকার দরপত্র আহ্বান করবে এলজিইডি। ডিসেম্বরের প্রথম সপ্তাহের মধ্যে ঠিকাদাররা এই সড়কগুলোয় কাজ শুরু করে আগামী বছরের ১৫ মার্চের মধ্যে সম্পন্ন করবেন।
সুনামগঞ্জ এলজিইডির দায়িত্বশীলরা জানান, গত মৌসুমের বন্যায় সুনামগঞ্জের গ্রামীণ অনেক সড়ক যান চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। এর মধ্যে ২৭ টি সড়ক বাছাই করা হয়েছে। এগুলো মেরামত ও সংস্কারের জন্য এই সপ্তাহে দরপত্র আহ্বান করবে এলজিইডি।
সড়কগুলো হচ্ছে- জয়কলস থেকে নোয়াখালী সড়ক, পাগলা-জগন্নাথপুর সড়ক থেকে দরগাপাশা ইউপি অফিস পর্যন্ত সড়ক, সুনামগঞ্জ-সিলেট সড়ক থেকে ঘোড়াডুম্বুর- পিঠাপৈসি সড়ক, জয়কলস-উজানীগাঁও সড়ক, মিনাবাজার-পিপড়াকান্দি সড়ক, জগন্নাথপুরের দাওড়াই – শেওড়া সড়ক, সেলিমগঞ্জ-জামালগঞ্জ-ফেনারবাঁক ইউপি সড়ক, নরসিংহপুর-ছাতক সড়ক, জামালগঞ্জ উপজেলা কমপ্লেক্স থেকে হ্যালিপেড-কামলাবাজ সড়ক, ছাতকের বল্লবপুর-চরমহল্লা সড়ক, দিরাইয়ের দাউদপুর-মানিকদা সড়ক, জামালগঞ্জ-জয়নগর- নোয়াগাঁও বাজার সড়ক, ধর্মপাশা-গোলকপুর সড়ক, বিশ্বম্ভরপুরের কারেন্টের বাজার থেকে ধনপুর ইউপি অফিস (দুটি আলাদা আলাদ গ্রুপে) পর্যন্ত সড়ক, জগন্নাথপুরের কেশবপুর-রসুলগঞ্জ-টুকেরবাজার-কোনাউল্লা
বাজার পর্যন্ত সড়ক, কাঠইড়- জয়নগর সড়ক, জগন্নাথপুরের নয়াবন্দর বাজার থেকে দাওড়াই ইউপি অফিস পর্যন্ত সড়ক, পাগলা-জগন্নাথপুর সড়ক থেকে পরগনা বাজার সড়ক, সুনামগঞ্জ সদরের বেতগঞ্জ-রামপুর-খাগুড়া সড়ক, দোয়ারাবাজারের ব্রিটিশ পয়েন্ট থেকে বালিউড়া-বাংলাবাজার সড়ক, ধর্মপাশা ইউপি অফিস থেকে বাদশাগঞ্জ বাজার হয়ে-মাইশাকান্দা সড়ক, শাল্লা সদর থেকে রাহুতলা সড়ক, তাহিরপুর সদর থেকে বাদাঘাট পর্যন্ত (তিনটি আলাদা আলাদা গ্রুপে) সড়ক।
সুনামগঞ্জ এলজিইডির সহকারী প্রকৌশলী হরজিৎ সরকার বলেন,‘এই সড়কগুলো মেরামত করা জরুরি, আগামী ৭ দিনের মধ্যে সবকয়টি কাজের দরপত্র আহ্বান করা হবে। ডিসেম্বরের প্রথম সপ্তাহে ঠিকাদারদের কাজ শুরু করতে হবে এবং ১৫ তারিখের মধ্যে অবশ্যই কাজ শেষ করতে হবে। এই ২৭ টি সড়ক মেরামত ও সংস্কার বাবদ ব্যয় হবে ১৩ কোটি ৬৭ লাখ ৩৬ হাজার ৪৬০ টাকা।’

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com