1. forarup@gmail.com : jagannthpur25 :
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১১:০৯ অপরাহ্ন

বস্তিতে আগুন লেগে ছাই হলো ৭০ ঘর

  • Update Time : শুক্রবার, ২ আগস্ট, ২০১৯
  • ৩২৩ Time View
নারায়ণগঞ্জের চাঁদমারী এলাকায় গভীর রাতে একটি বস্তিতে আগুনে লেগে পুড়ে গেছে ৭০টি ঘর। আগুনের খবর পেয়ে ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে এক ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
আগুনে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত ৩টার দিকে ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের পাশে চাঁদমারী এলাকায় ওই বস্তিতে আগুন লাগে। এ সময় রাতে ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডে এক ঘণ্টা যানবাহন চলাচল বন্ধ থাকে।

ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স নারায়ণগঞ্জ কার্যালয়ের উপ-সহকারী পরিচালক আবদুল্লাহ আল আরেফিন গণমাধ্যমকে অগ্নিকাণ্ডের বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয়রা বলছেন, বস্তির কোনো একটি ঘর থেকে আগুনের সূত্রপাত হয়। পরে তা দ্রুত আশপাশে ছড়িয়ে পড়ে। ফায়ার সার্ভিস খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নেভানোর কাজ শুরু করে। তবে এ সময়ের মধ্যেই বেশ কয়েকটি টং দোকান, ঝুটের গুদামসহ অন্তত ৭০টি ঘর পুড়ে যায়।

সুত্র-কালের কণ্ঠ

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com