1. forarup@gmail.com : jagannthpur25 :
বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ১০:২৮ অপরাহ্ন
শিরোনাম:
জগন্নাথপুরে এসএসসিতে গোল্ডেন জিপিএ-৫, চিকিৎসক হতে চান অমি ভয়াবহ লোডশেডিং: ‘নিদ্রাহীন রাত’ কাটলো জগন্নাথপুরবাসীর দিরাইয়ে দুই শিশু সন্তানকে হত্যা করলো পাষণ্ড বাবা জগন্নাথপুরের কলকলিয়া ইউনিয়নের ৭ নং ওয়ার্ড বিএনপির পূনাঙ্গ কমিটি অনুমোদন সিলেট স্বামী-স্ত্রীসহ ৩ জনের লাশ উদ্ধার সহসাই খুলছে না হরমুজ প্রণালি, বাড়ছে তেলের দাম সিলেটে পারিবারিক কলহের জেরে দ্বিতীয় স্ত্রীকে পিটিয়ে হত্যা, প্রথম স্ত্রীসহ আটক স্বামী জামানত ছাড়াই তরুণদের ১০ লাখ টাকা ব্যাংক ঋণ দিবে বাংলাদেশ ব্যাংক ‘যে বিষয়ে আপনার জ্ঞান নেই, তাতে ধৈর্য রাখবেন কীভাবে?‘ জগন্নাথপুরে অনিয়মের অভিযোগে তোপের মুখে বিদ্যালয় সড়ক সংস্কার কাজ বন্ধ 

বাংলাদেশ থেকে প্রতি বছর ৪ থেকে ৫ লাখ দক্ষ শ্রমিক নেবে সৌদি আরব

  • Update Time : শুক্রবার, ২০ নভেম্বর, ২০১৫
  • ৪৫৭ Time View

জগন্নাথপুর টুয়েন্টিফোর ডেস্ক:: বাংলাদশ থেকে প্রতি বছর ৪ থেকে ৫ লাখ দক্ষ শ্রমিক নেওয়ার আগ্রহ প্রকাশ করেছে বাংলাদেশের শ্রমিক রপ্তানির শীর্ষ দেশ সৌদি আরব।

বৃহস্পতিবার রাজধানীর শেরেবাংলা নগরীর পরিকল্পনা কমিশনের (এনইসি) সম্মেলন কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা জানান অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) সিনিয়র সচিব মোহাম্মাদ মেজবাহ উদ্দিন।

বাংলাদেশ ও সৌদি আরবের মধ্যে যৌথ অর্থনৈতিক কমিশনের (জেইসি) দুইদিন ব্যাপী বৈঠকের অগ্রগতি জানাতে এই সংবাদ সম্মেলন আয়োজন করা হয়।

মেজবাহ উদ্দিন বলেন, সৌদি আরবে শ্রমিক পাঠানোর ব্যাপারে আমাদের আলোচনা হয়েছে। শ্রমিকদের দক্ষতা বৃদ্ধির ব্যাপারে সরকার বিভিন্ন ধরনের পদক্ষেপ নিয়েছে। ফলে সৌদি সরকার শ্রমিক নেওয়ার ব্যাপারে আগ্রহ প্রকাশ করেছে। প্রতিবছর ৪-৫ লাখ দক্ষ শ্রমিক নেওয়ার কথা জানিয়েছে সৌদি আরব। এছাড়া বাংলাদেশি চিকিৎসক ও গ্রাজুয়েট নার্স নিতে বেশ আগ্রহী তারা।

তিনি বলেন, শ্রমিক পাঠানোর ব্যাপারে আমাদের ব্র্যান্ডিংয়েল উপর জোর দিতে হবে। ব্যান্ডিংয়ের উপরই আমাদের শ্রমিক পাঠানোর ভবিষ্যৎ নির্ভর করছে।

ওমরা হজ সম্পর্কে সৌদি সরকারের মনোভাব তুলে ধরে সচিব বলেন, দীর্ঘদিন ধরে ওমরা হজ পালনে বাংলাদেশিদের ভিসা দেওয়া বন্ধ রেখেছে সৌদি আরব। আমরা বিষয়টি সৌদি প্রতিনিধির কাছে তুলে ধরেছি। এখনও এ বিষয়ে তারা আমাদের কিছু জানায়নি। আশা করি, শিগগির এ বিষয়ে পদক্ষেপ নিবে সৌদি সরকার।

তিনি বলেন, ১০৪টি হজ এজেন্সির বিষয়ে আমাদের কাছে অভিযোগ করেছিল সৌদি সরকার। এর মধ্যে ৬৯ এজেন্সির লাইসেন্স বাতিল করেছি। ২৬টি প্রতিষ্ঠানকে আর্থিকভাবে জরিমানা করা হয়েছে। ৯টি এজেন্সির বিরুদ্ধে অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে। আমাদের এই পদক্ষেপ দেখে সৌদি সরকার সন্তুষ্ট হয়েছে। এর মধ্যে দিয়ে ওমরা হজের ভিসা সংক্রান্ত ঝামেলা কেটে যাওয়ার আশায় আছি।

এসময় সৌদি আরবের সঙ্গে একটি অর্থনৈতিক সমঝোতা চুক্তি সই হয়। বাংলাদেশের পক্ষে ইআরডির সিনিয়র সচিব মোহাম্মাদ মেজবাহ উদ্দিন এবং সৌদি আরবের পক্ষে দেশটির শ্রম উপমন্ত্রী ড. আহমেদ বিন ফাহাদ চুক্তিতে সই করেছেন।

S

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com