1. forarup@gmail.com : jagannthpur25 :
সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৮:০৫ পূর্বাহ্ন
শিরোনাম:
৬ লাখ টাকায় সার্বিয়া পাঠান তাঁরা, ভিসাও দেন, বিমানবন্দরে গেলে ধরা পড়ে প্রতারণা হবিগঞ্জে অনলাইন জুয়াড়ী চক্রের চার সদস্য গ্রেপ্তার জগন্নাথপুরে এবার বোনের বাড়ি থেকে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা গ্রেপ্তার এসএমই খাতে ২৫ লাখ কর্মসংস্থান সৃষ্টি করতে চায় সরকার: প্রধানমন্ত্রী সিলেটে মোটরসাইকেল চলাচলে বিধিনিষেধ আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হবে কিনা, তা আইনি প্রক্রিয়ায় বিবেচনাধীন: আইনমন্ত্রী সহমর্মিতায় গড়ে উঠুক ইসলামী সমাজ ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে তাঁবেদার রাষ্ট্র বানানোর সাহস পাবে না কেউ: প্রধানমন্ত্রী ৯-১৪ মাসেই কোরআনের হাফেজ দুই শিশু সুনামগঞ্জে পৃথক মোটরসাইকেল দুর্ঘটনায় প্রকৌশলী-শিক্ষক নিহত

বাংলাদেশিদের জন্য কঠোর হচ্ছে ইউরোপীয় দেশগুলোর ভিসা ব্যবস্থা

  • Update Time : সোমবার, ২৬ জুন, ২০১৭
  • ৩৯২ Time View

জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকম ডেস্ক :: বাংলাদেশি নাগরিকদের জন্য কঠোর হচ্ছে ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলোর ভিসা। শুক্রবার বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে দুই দিনের এক বৈঠকে মিলিত হয় ২৮ দেশের এই জোটের নেতারা। বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, ইউরোপে অবৈধভাবে থাকা নিজেদের নাগরিকদের যেসব দেশ ফেরত নেবে না; সেসব দেশের জন্য ভিসায় কড়াকড়ি আরোপ করা হবে। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে সংবাদমাধ্যম রয়টার্স।

সাম্প্রতিক সময়ে ইউরোপে অবৈধভাবে থাকা বিভিন্ন দেশের নাগরিকদের তাদের স্ব স্ব দেশে ফেরত পাঠাতে তৎপর হয়ে উঠেছে ইউরোপীয় ইউনিয়ন। ২৮ দেশের এই সংস্থা বলছে, বাংলাদেশ ও নাইজেরিয়ার মতো কিছু দেশ তাদের নাগরিকদের ফিরিয়ে নিতে আগ্রহ দেখাচ্ছে না।

২০১৪ সাল থেকেই অবৈধ অভিবাসীদের ব্যাপারে কঠোর অবস্থান নেয় ইউরোপের দেশগুলো। শুক্রবার ব্রাসেলস বৈঠকে ইইউ নেতারা তৃতীয় বিশ্বের দেশগুলোর জন্য ভিসানীতি পর্যালোচনাসহ সম্ভাব্য সব ধরনের পদক্ষেপ নেওয়ার সিদ্ধান্ত নেন।

ইউরোপে অবৈধ অভিবাসীদের প্রধান প্রবেশদ্বার হয়ে উঠেছে ইতালি। বিশেষ করে আফ্রিকার দেশ লিবিয়া থেকে পাচারকারীদের নৌকায় চড়ে লোকজন ইউরোপের সাগরতীরে পৌঁছাছে। এদের বেশিরভাগ অবৈধ শ্রম অভিবাসী হিসেবে বিবেচিত।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com