1. forarup@gmail.com : jagannthpur25 :
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ১১:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম:
তীব্র শিক্ষক সংকটেও জগন্নাথপুরের সরকারি দুই স্কুলের বাজিমাত, ১২ শিক্ষার্থীর জিপিএ-৫ ১০ জন পরীক্ষা দিয়ে ১০ জনই ফেল আত্মশুদ্ধির আলোচনা জগন্নাথপুরে এসএসসি ও সমমানের ফলে বিপর্যয়: স্কুলের চেয়ে পিছিয়ে মাদরাসা জগন্নাথপুরে গেলবারের চেয়ে এবার জিপিএ-৫ বেশি, স্কুলে ২৩, মাদরাসা ও কারিগরিতে ১টি জগন্নাথপুরে এসএসসি ও সমমানের পরীক্ষায় ফেল ১৩৬১ শিক্ষার্থী জগন্নাথপুরে পরীক্ষা না দিয়েও ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারী তালিকায় নাম! এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ যুক্তরাজ্যে রেফারি সার্ভিস অ্যাওয়ার্ডে ভুষিত হলেন জগন্নাথপুরের ফটিক মিয়া  দেশে রেকর্ড ৩৬৭১ মেগাওয়াট লোডশেডিং

বাংলা টিভির সিলেট অফিসে শিহাব-মনির ও আলমগীর

  • Update Time : শনিবার, ২৪ জুন, ২০১৭
  • ২৫৬ Time View

জগন্নাপুর টুয়েন্টিফোর ডটকম ডেস্ক ::বেসরকারি টেলিভিশন বাংলা টিভির বিশেষ প্রতিনিধি হিসেবে শাহাব উদ্দিন শিহাব ও সিলেট ব্যুরো প্রধান হিসেবে নিয়োগ পেয়েছেন মনিরুজ্জামান মনির। ২২ জুন চ্যানেলটির ফিনান্স, এইচআর ও এডমিনিস্ট্রেশন ডিরেক্টর মীর নূর উস শামস স্বাক্ষরিত পত্রে তাদের এই দুই পদে নিয়োগ দেয়া হয়। একই দিনে অপর একটি পত্রে এস আলম আলমগীরকে সিলেট অফিসের চিত্রগ্রাহক হিসেবে নিয়োগ দেয়া হয়।

সিলেট জেলা প্রেসক্লাবের কোষাধ্যক্ষ মনিরুজ্জামান মনির দীর্ঘদিন ধরে ইংরেজি দৈনিক ‘নিউ এজ’র স্টাফ রিপোর্টার হিসেবে কর্মরত আছেন।

অপরদিকে, শাহাব উদ্দিন শিহাব দীর্ঘদিন ধরে ইলেকট্রনিক মিডিয়ায় কাজ করছেন। এর আগে তিনি বৈশাখি টেলিভিশনের সিনিয়র রিপোর্টার হিসেবে দায়িত্বরত ছিলেন। এছাড়া তিনি আঞ্চলিক দৈনিক সবুজ সিলেট ও দৈনিক উত্তরপূর্বতেও জেষ্ঠ্য প্রতিবেদক হিসেবে কাজ করেন।

সাংগঠনিকভাবেও মিডিয়া অঙ্গনে পরিচিত শাহাব উদ্দিন শিহাব। তিনি ইলেকট্রনিক মিডিয়া জার্নালিস্ট এসোসিয়েসন, ইমজার সাবেক সাধারণ সম্পাদক এবং বর্তমানে ঐতিহ্যবাহি প্রতিষ্ঠান সিলেট প্রেসক্লাবের সহ সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।

সিলেটে বাংলা টিভি সংক্রান্ত যেকোনো প্রয়োজনে বাংলা টিভি সিলেট অফিস (ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা) মোবাইল : ০১৭১৮১৬৮৩৭১, ০১৭২০-২০১২১২ এবং ০১৭৩৩২০৯৫৩৬ এই নম্বরে যোগাযোগের অনুরোধ করা হয়েছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com