1. forarup@gmail.com : jagannthpur25 :
শনিবার, ২০ জুন ২০২৬, ০৩:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম:
‘সীমান্ত’ ও ‘দিগন্ত’ ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে সতর্ক অবস্থানে আইনশৃঙ্খলা বাহিনী ফ্যাসিস্টদের মতো বিএনপি একদলীয় শাসনব্যবস্থা চালুর চেষ্টা করছে: জামায়াত আমির দেশের ৫ বিভাগে চালু হচ্ছে বিশেষায়িত শিশু হাসপাতাল নিজের দেড় মাসের সন্তানকে ২৫ হাজারে বিক্রি করে দিলেন বাবা নিউইয়র্ক টাইমসের বিশ্লেষণ/ ট্রাম্প কোন চাপে বাধ্য হয়ে ইরানের সঙ্গে চুক্তি করলেন দক্ষিণ কোরিয়াকে হারিয়ে দ্বিতীয় রাউন্ডে মেক্সিকো প্রতিবেশীর হক আদায়ে সামাজিক দায়িত্ববোধ কাম্য ফেয়ার ফেইস জগন্নাথপুরের সপ্তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন জনগণের ভালোবাসা বড় শক্তি, নিরাপত্তা কড়াকড়ি যেন দূরত্ব তৈরি না করে: প্রধানমন্ত্রী

বানিয়াচংয়ে যাত্রীবাহী বাস ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে মুক্তিযোদ্ধাসহ নিহত-২

  • Update Time : বৃহস্পতিবার, ২৫ ফেব্রুয়ারী, ২০১৬
  • ৪৮১ Time View

জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকম ডেস্ক :: হবিগঞ্জের বানিয়াচংয়ে যাত্রীবাহী বাস ও সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে মুক্তিযোদ্ধাসহ দুইজন নিহত হয়েছে।

নিহতরা হলেন- মুক্তিযোদ্ধা ডা. লুৎফুর রহমান ও বানিয়াচং বিএডি মহিলা মাদরাসার শিক্ষিকা আক্তারুন নেছা (৪০)।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বানিয়াচং থেকে হবিগঞ্জগামী একটি সিএনজি অটোরিকশা বৃহস্পতিবার বেলা ২টায় উপজেলার রত্নাবাজার এলাকায় পৌঁছে। এসময় বিপরীত দিক থেকে আসা যাত্রীবাহী একটি মাসের সাথে মুখোমুখি সংঘর্ষ হলে অটোরিকশাটি দুমড়েমুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই প্রাণ হারাণ অটোরিকশার দুই যাত্রী ডা. লুৎফুর রহমান ও আক্তারুন নেছা।

সংবাদ পেয়ে বানিয়াচং থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ দুটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য হবিগঞ্জ হাসপাতালে প্রেরণ করে।

দুর্ঘটনায় দু’জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বানিয়াচং মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা অমূল্য কুমার চৌধুরী জানান, নিহত দু’জনই সিএনজি অটোরিকশার যাত্রী ছিলেন। তবে নিহতদের বাড়ির ঠিকানা এখনও পাওয়া যায়নি।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com