1. forarup@gmail.com : jagannthpur25 :
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৬:৪৫ অপরাহ্ন
শিরোনাম:
জগন্নাথপুর পৌর জামায়াতের নতুন কমিটি গঠন: সভাপতি কবির উদ্দিন, সেক্রেটারি রুহুল আমীন জগন্নাথপুরে ‘মাস্টার মন্তেশ্বর আলী ইংলিশ একাডেমি’র প্রাথমিক বৃত্তি প্রদান দেশে অস্থিরতা সৃষ্টির পাঁয়তারা নস্যাৎ করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী ‘মোরগ পোলাও খাইয়ে’ ২ হাজার ভরি স্বর্ণালংকার চুরি জাতীয় ঐক্য চাইলে গণভোটের রায় বাস্তবায়ন করতে হবে: জামায়াত আমির ইউপি নির্বাচনে পোস্টার নিষিদ্ধ, এআই-এর অপব্যবহার ও বিধি লঙ্ঘনে প্রার্থিতা বাতিলের বিধান সন্তানকে দ্বীনদার ও আদর্শ মানুষ বানাতে যা করবেন প্রাথমিকে মিড ডে মিল পাবে ১ কোটি ১০ লাখ শিশু : ডা. জুবাইদা জগন্নাথপুরের কলকলিয়া ইউনিয়ন জামায়াতের নতুন কমিটি গঠন চিলাউড়া-হলদিপুর ইউনিয়ন জামায়াতের নতুন কমিটি গঠন

বাবাকে হত্যার পর ছেলের আত্মহত্যা

  • Update Time : শুক্রবার, ১৪ জুলাই, ২০১৭
  • ২৫৭ Time View

জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকম ডেস্ক :: যশোরে পারিবারিক বিরোধের জের ধরে বাবাকে হত্যার পর আত্মহত্যা করেছে ছেলে সোহাগ সরদার (২৮)।

বৃহস্পতিবার দুপুরে যশোরের বাঘারপাড়া উপজেলার বাসুয়াড়ি ইউনিয়নের জামালপুর গ্রামে এ ঘটনা ঘটে।

সোহাগ ওই গ্রামের রুস্তম আলী সরদারের (৫৫) ছেলে।

স্থানীয় সূত্র ও স্বজনরা জানান, রুস্তম আলী সরদারের ছোট ছেলে সোহেল নিজের পছন্দে কয়েকদিন আগে বিয়ে করেন। এনিয়ে পরিবারের মধ্যে বিরোধ সৃষ্টি হয়।

বুধবার রুস্তম আলী সোহেলের বিয়ে মেনে নিয়ে ছেলে ও বউকে বাড়িতে তোলেন। বৃহস্পতিবার দুপুরে এ নিয়ে বাড়িতে গোলযোগের সূচনা হয়। একপর্যায়ে সোহাগ সরদার তার বাবা রুস্তম আলীকে কোদাল দিয়ে কুপিয়ে জখম করে।

গুরুতর আহত অবস্থায় পরিবারের লোকজন তাকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা হাসপাতালে প্রেরণ করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বিকাল ৩টার দিকে তার মৃত্যু হয়।

এদিকে বাবার মৃত্যুর পর এ খবর পেয়ে ভেঙে পড়েন ছেলে সোহাগ। একপর্যায়ে বাড়িতে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেন তিনি।

বাঘারপাড়া থানার ওসি মঞ্জুরুল আলম জানান, পারিবারিক বিরোধের জের ধরে কোদাল দিয়ে কুপিয়ে জখম করার পর পিতার মৃত্যুর খবর পেয়ে ছেলে আত্মহত্যা করেছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com