1. forarup@gmail.com : jagannthpur25 :
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০১:৩৯ অপরাহ্ন
শিরোনাম:
ইউপি নির্বাচনে পোস্টার নিষিদ্ধ, এআই-এর অপব্যবহার ও বিধি লঙ্ঘনে প্রার্থিতা বাতিলের বিধান সন্তানকে দ্বীনদার ও আদর্শ মানুষ বানাতে যা করবেন প্রাথমিকে মিড ডে মিল পাবে ১ কোটি ১০ লাখ শিশু : ডা. জুবাইদা জগন্নাথপুরের কলকলিয়া ইউনিয়ন জামায়াতের নতুন কমিটি গঠন চিলাউড়া-হলদিপুর ইউনিয়ন জামায়াতের নতুন কমিটি গঠন ‘আনফিট কর্মীকে ফিট দেখিয়ে পাঠালে এজেন্সির লাইসেন্স বাতিল’ দুই ছাত্রীকে বিয়ের পর এবার আরেক ছাত্রী নিয়ে পালিয়ে ধরা পড়লেন রাজিব পর্তুগালের ভিসার আশায় ভারতে গিয়ে সর্বস্বান্ত, দেশে ফিরে আটক ৫ যুবক ছাতকে পাওনা টাকা নিয়ে বিরোধের জেরে চাচিকে টেটার আঘাতে খুন মৃত্যুর মুখেও সত্যের পথে অবিচল ছিলেন যে তাবেয়ি

বাবা-ভাইয়ের কাঁধে করে দাফন দেয়া সুনামগঞ্জের সেই যুবকের করোনা ছিল না

  • Update Time : সোমবার, ১৩ এপ্রিল, ২০২০
  • ৬১২ Time View

জগন্নাথপুর২৪ ডেস্ক::
সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলায় খাটিয়া না পেয়ে বাবা-ভাইয়ের কাঁধে করে লাশ দাফন করা সেই যুবকের মৃত্যু করোনাভাইরাসে হয়নি।

দাফনের তিন দিন পর রোববার রাতে বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের উপপরিচালক ডা. হিমাংশু লাল রায়।

তিনি জানান, ঢাকার জাতীয় রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানে (আইইডিসিআর) মৃত যুবক আবদুস সালামের নমুনা পাঠানো হয়। সেখানে তার রিপোর্টে করোনা নেগেটিভ এসেছে।

উল্লেখ্য, আবদুস সালাম গত মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে জ্বর-শ্বাসকষ্টে আক্রান্ত হয়ে মারা যান। তখন তিনি করোনাভাইরাসে আক্রান্ত ছিলেন বলে গ্রামবাসীর সন্দেহ হয়। এতে বক্তারপুর কান্দাপাড়া মসজিদ কমিটি তার মরদেহ বহনের জন্য খাটিয়া দেয়নি।

খাটিয়া ছাড়াই বাবা জবুল মিয়া এবং দুই ভাই খালেক মিয়া ও আলী নূর মিয়া কাঁধে করে মরদেহ কবরস্থানে নিয়ে যান। সেই ছবি ইন্টারনেটে ছড়িয়ে পড়লে হৃদয়বিদারক এ ঘটনাটি দেশব্যাপী তোলপাড় শুরু হয়।

মৃতের বাবা জবুল মিয়া বলেন, করোনাভাইরাস আক্রান্ত সন্দেহে তার দাফন-কাফনে কেউ এগিয়ে আসেনি।
সুত্র-যুগান্তর

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com