1. forarup@gmail.com : jagannthpur25 :
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৩:১৪ পূর্বাহ্ন

বাসচাপায় প্রাণ গেল ৩ বাইকআরোহীর

  • Update Time : শুক্রবার, ৩ ডিসেম্বর, ২০২১
  • ৬৩০ Time View

জগন্নাথপুর২৪ ডেস্ক::

চাঁদপুর-কুমিল্লা মহাসড়কের হাজীগঞ্জে যাত্রীবাহী একটি বাসের চাপায় তিন মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। শুক্রবার দুপুর ১টার দিকে হাজীগঞ্জের ধেররা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- চান্দিনা উপজেলার বেলাস্বর গ্রামের সোহাগ (৩৫), সুজন (৩০) ও মনির হোসেন (৩০)।

স্থানীয় সূত্র জানায়, ছয় বন্ধু মিলে চাঁদপুরে একটি বিনোদন পার্কে যাওয়ার কথা ছিল। কিন্তু চাঁদপুর থেকে ছেড়ে আসা কুমিল্লাগামী বোগদাদ পরিবহনের একটি বাসের চাপায় তারা নিহত হন।

হাজীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুনুর রশিদ জানান, দুর্ঘটনায় ঘটনাস্থলেই দুইজন মারা যান। অপর একজনকে মুমূর্ষু অবস্থায় হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। তিনজনের মধ্যে দুইজন রাজমিস্ত্রি এবং একজনের ইলেক্ট্রিকসামগ্রীর দোকানে কর্মরত ছিলেন।

ওসি বলেন, বোগদাদ পরিবহনের বাসটি জব্দ করা হয়েছে। পুলিশের একটি টিম ঘটনাস্থলে রয়েছে।

 

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com