1. forarup@gmail.com : jagannthpur25 :
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ১১:১৩ পূর্বাহ্ন
শিরোনাম:
এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ যুক্তরাজ্যে রেফারি সার্ভিস অ্যাওয়ার্ডে ভুষিত হলেন জগন্নাথপুরের ফটিক মিয়া  দেশে রেকর্ড ৩৬৭১ মেগাওয়াট লোডশেডিং প্রযুক্তির যুগে সময়ের অপচয় ও সচেতনতা দেশের মানুষ যাতে শান্তিতে থাকতে পারে, সেটিই প্রধান লক্ষ্য : প্রধানমন্ত্রী জগন্নাথপুরে মৎস্য ফিশারি থেকে পাহাড়াদারের লাশ উদ্ধার রাষ্ট্রপতি নির্বাচনে ১১ দলের প্রার্থী কর্নেল অলি জো বাইডেনের শরীরে ছড়িয়ে পড়েছে ‘চরম যন্ত্রণাদায়ক’ ক্যানসার দাঁড়িয়ে থাকা ট্রাকে আরেক ট্রাকের ধাক্কা, নিহত ২ জগন্নাথপুরে নৌকা ডুবিতে চার জনের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় উপজেলা বিএনপির শোক

বাসচাপায় অটোর ২ যাত্রী নিহত

  • Update Time : সোমবার, ২২ জানুয়ারী, ২০১৮
  • ২২৯ Time View

জগন্নাথপুর টুয়েন্টিফোর ডেস্ক :: নেত্রকোনার কেন্দুয়া উপজেলায় বাসচাপায় সিএনজিচালিত অটোরিকশার দুই যাত্রী নিহত হয়েছেন।

সোমবার সকালে উপজেলার চকপাড়া এলাকায় কেন্দুয়া-আঠারবাড়ি সড়কে এ দুর্ঘটনায় আহত হয়েছেন তিনজন।

নিহত একজনের পরিচয় পাওয়া গেছে। তিনি হলেন— কেন্দুয়া উপজেলার নওপাড়া ইউনিয়নের পাছহার গ্রামের আঞ্জু মিয়া (৪৮)।

পুলিশ ও স্থানীয়রা জানায়, কেন্দুয়া সিএনজি স্ট্যান্ড থেকে সকাল সাড়ে ৭টার দিকে যাত্রী নিয়ে ময়মনসিংহের দিকে রওয়ানা দেয় অটোরিকশাটি। পথে আঠাবাড়ি সড়কের চকপাড়া এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা নেত্রকোনাগামী একটি বাস অটোরিকশাটিকে চাপা দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই দু’জনের মৃত্যু হয়। আহত হন এক নারীসহ তিনজন। তাদের মধ্যে দু’জনকে কেন্দুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং একজনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

কেন্দুয়া থানার ওসি মো. সিরাজুল ইসলাম জানান, দুর্ঘটনাকবলিত বাসটি আটক করা হয়েছে। তবে বাসের চালক পালিয়ে গেছে। ময়নাতদন্তের জন্যে নিহতদের মরদেহ নেত্রকোনা আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com