1. forarup@gmail.com : jagannthpur25 :
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০১:০৭ অপরাহ্ন
শিরোনাম:
তীব্র শিক্ষক সংকটেও জগন্নাথপুরের সরকারি দুই স্কুলের বাজিমাত, ১২ শিক্ষার্থীর জিপিএ-৫ ১০ জন পরীক্ষা দিয়ে ১০ জনই ফেল আত্মশুদ্ধির আলোচনা জগন্নাথপুরে এসএসসি ও সমমানের ফলে বিপর্যয়: স্কুলের চেয়ে পিছিয়ে মাদরাসা জগন্নাথপুরে গেলবারের চেয়ে এবার জিপিএ-৫ বেশি, স্কুলে ২৩, মাদরাসা ও কারিগরিতে ১টি জগন্নাথপুরে এসএসসি ও সমমানের পরীক্ষায় ফেল ১৩৬১ শিক্ষার্থী জগন্নাথপুরে পরীক্ষা না দিয়েও ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারী তালিকায় নাম! এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ যুক্তরাজ্যে রেফারি সার্ভিস অ্যাওয়ার্ডে ভুষিত হলেন জগন্নাথপুরের ফটিক মিয়া  দেশে রেকর্ড ৩৬৭১ মেগাওয়াট লোডশেডিং

বাসচাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত

  • Update Time : বুধবার, ২৯ আগস্ট, ২০১৮
  • ৩২৯ Time View

জগন্নাথপুর২৪ ডেস্ক:: ঢাকা-সিলেট মহাসড়কের নরসিংদীর শিবপুরে এনা পরিবহনের যাত্রীবাহী একটি বাসের চাপায় দুই মটোরসাইকেল আরোহী নিহত হয়েছেন।
বুধবার বেলা ১১টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের শিবপুরের আমতলায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- গাজীপুরের কাপাসিয়া উপজেলার খিড়াটি গ্রামের আলাউদ্দিনের ছেলে মেহেদী হাসান (২৫) ও কফিলউদ্দিনের ছেলে রোমান (২৪)।
পুলিশ সূত্রে জানা যায়, এনা পরিবহনের একটি যাত্রীবাহী বাস ঢাকা থেকে সিলেট যাচ্ছিল। গাড়িটি ঢাকা-সিলেট মহাসড়কের নরসিংদীর শিবপুর উপজেলার আমতলা নামক পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি মটোরসাইকেলকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মটোরসাইকেলের চালক মারা যান। আহতাবস্থায় অপর আরোহীকে হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়।
ঘটনার পরপরই উত্তেজিত জনতা সিলেট-ঢাকা মহাসড়ক অবরোধ করে বাস ভাঙচুরের চেষ্টা করেন। পরে সৃষ্টিগড় থেকে এনা পরিবহনের বাসটি আটক করে হাইওয়ে পুলিশ।
ইটাখোলা হাইওয়ে ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাফিজুর রহমান জানান, এনা পরিবহনের যাত্রীবাহী বাসটি আরেকটা গাড়িকে ওভারটেক করার সময় বিপরীত দিক থেকে আসা মটোরসাইকেলের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় মটোরসাইকেলটি বাসের নিচে চলে যায়। এতেই দুইজনের মৃত্যু হয়।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com