1. forarup@gmail.com : jagannthpur25 :
শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০৯:২১ পূর্বাহ্ন

বাসায় গিয়ে কামরানের সাথে সাক্ষাত করলেন আরিফ

  • Update Time : মঙ্গলবার, ৩১ জুলাই, ২০১৮
  • ২৯৩ Time View

জগন্নাথপুর২৪ ডেস্ক:: বদর উদ্দিন আহমদ কামরানের সাথে দেখা করেছেন আরিফুল হক চৌধুরী। মঙ্গলবার বিকালে পরিবারের আরো দুই সদস্যকে নিয়ে সিলেট সিটি কর্পোরেশন (সিসিক) নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী বদর উদ্দিন আহমদ কামরানের সাথে দেখা করতে যান বিএনপির মেয়র প্রার্থী আরিফুল হক চৌধুরী। এ সময় আরিফুল হক চৌধুরীর স্ত্রী সামা হক চৌধুরী এবং মেয়ে সাইকা চৌধুরী নাহিয়াও কামরানের ছড়ারপাড়ার বাসায় যান। আরিফ সেখানে প্রায় ঘন্টাখানেক অবস্থান করেন। বিকাল ৫টায় কামরানের বাসা ছাড়েন আরিফ।
সিসিকের ১৩৪ কেন্দ্রের মধ্যে ১৩২ কেন্দ্রের ঘোষিত ফলাফলে আরিফুল হক চৌধুরী (ধানের শীষ) পেয়েছেন ৯০ হাজার ৪৯৬ ভোট পেয়েছেন। নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের মেয়র প্রার্থী বদর উদ্দিন আহমদ কামরান (নৌকা) পেয়েছেন ৮৫ হাজার ৮৭০ ভোট। আরিফের চেয়ে কামরানের ভোটের ব্যবধান ৪৬২৬।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com