1. forarup@gmail.com : jagannthpur25 :
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৪:৫১ অপরাহ্ন
শিরোনাম:
রাষ্ট্রপতি নির্বাচনে ১১ দলের প্রার্থী কর্নেল অলি জো বাইডেনের শরীরে ছড়িয়ে পড়েছে ‘চরম যন্ত্রণাদায়ক’ ক্যানসার দাঁড়িয়ে থাকা ট্রাকে আরেক ট্রাকের ধাক্কা, নিহত ২ জগন্নাথপুরে নৌকা ডুবিতে চার জনের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় উপজেলা বিএনপির শোক বিএনপি নেতা নান্নু’র পিতার মৃত্যুতে জগন্নাথপুর উপজেলা বিএনপির শোক গাড়ির ভেতর থেকে পুলিশের মাথায় কোপ, দুজন কারাগারে ধর্মপাশায় বিলের পানিতে ডুবে ভাইবোনের মৃত্যু জীবন ও সময় যেভাবে বরকতময় হয় জগন্নাথপুরে নৌকাডুবিতে নিহতদের পরিবারের পাশে সম্ভাব্য মেয়রপ্রার্থী সুজাতুর রেজা এসএসসি পরীক্ষার ফল প্রকাশ সোমবার সকাল ১০টায়, যেভাবে জানা যাবে

বাস-অটোরিকশা-টেম্পো ও ডেমু ট্রেনের সংঘর্ষে প্রাণ গেল তিনজনের

  • Update Time : শনিবার, ৪ ডিসেম্বর, ২০২১
  • ৩২৪ Time View

জগন্নাথপুর২৪ ডেস্ক::

চট্টগ্রামের ঝাউতলায় রেললাইনের ওপরে থাকা বাস, অটোরিকশা ও টেম্পোর সঙ্গে ডেমু ট্রেনের সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও আটজন। তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শনিবার সকাল ১১টার দিকে এ ঘটনা ঘটে। বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন পাঁচলাইশ থানার পরিদর্শক (তদন্ত) সাদেকুর রহমান।

তিনি বলেন, ঝাউতলা রেলস্টেশনে রেললাইনের ওপরে থাকা বাস, অটোরিকশা ও টেম্পোর সঙ্গে ডেমু ট্রেনের সংঘর্ষে বেশ কয়েকজনকে আহত হয়েছেন। তাৎক্ষণিকভাবে তাদের উদ্ধার করে চমেক হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে তিনজনকে চিকিৎসক মৃত ঘোষণা করেছেন। এছাড়া আহতদের অবস্থা আশঙ্কাজনক।

নিহত ব্যক্তিদের মধ্যে একজন ট্রাফিক পুলিশ রয়েছেন। তার নাম মো. মনির হোসেন (৪০)। নিহত আরেকজন হলেন সৈয়দ বাহাউদ্দিন আহমেদ (৩০)। নিহত আরেকজনের পরিচয় এখনো জানা যায়নি।

রেলগেট না ফেলার ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হয়েছে। দুর্ঘটনার পর থেকে গেটম্যান আশরাফুল আলমগীর ভূঁইয়া পলাতক রয়েছেন।

প্রত্যক্ষদর্শীরা জানায়, জাকির হোসেন সড়কের ওই লেভেল ক্রসিং দিয়ে একটি ডেমু ট্রেন ষোলশহর থেকে চট্টগ্রাম স্টেশনে যাওয়ার সময় দুই দিকের রেল গেট আটকানো হয়েছিল। তার মধ্যেই একটি সিএনজি অটোরিকশা উল্টো পথে গিয়ে রেললাইন অতিক্রম করতে চেয়েছিল। ওই সময় একটি বাসও তড়িঘড়ি পার হওয়ার জন্য অটোরিকশাটির পেছনে ছিল। বাসটি অটোরিকশাকে ধাক্কা দিলে এটি রেললাইনে গিয়ে পড়ে। তখনই ট্রেনের সঙ্গে এর সংঘর্ষ হয়। এসময় একটি টেম্পোর সঙ্গেও সংঘর্ষ হয় অটোরিকশাটির।

এই দুর্ঘটনার কারণে ট্রেন চলাচলে কোনো সমস্যা হচ্ছে না বলে জানিয়েছেন চট্টগ্রাম রেল স্টেশন ব্যবস্থাপক রতন কুমার চৌধুরী।

 

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com