1. forarup@gmail.com : jagannthpur25 :
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৬:১৪ পূর্বাহ্ন
শিরোনাম:

বাস-অটোরিকশা সংঘর্ষে নিহত ৭

  • Update Time : রবিবার, ১৮ আগস্ট, ২০১৯
  • ৩১৬ Time View

কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কে বাসের সঙ্গে একটি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষের ঘটনায় দুই নারীসহ সাত যাত্রী নিহত হয়েছেন।

রোববার  দুপুর ১২টার দিকে লালমাই উপজেলার জামতলী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

এদের মধ্যে অটোরিকশা চালকসহ পাঁচ আরোহী ঘটনাস্থলেই নিহত হন। বাসের দুই যাত্রী গুরুতর আহতাবস্থায় কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে মারা যান। গুরুতর আহত আরও দুই বাসযাত্রীকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে।

লালমাই থানার ওসি বদরুল আলম তালুকদার বিষয়টি নিশ্চিত করে বলেন, কুমিল্লা থেকে ঢাকাগামী তিশা পরিবহনের একটি বাসের সঙ্গে জামতলী কুমিল্লা থেকে লাকসামগামী একটি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে অটোরিকশাটি দুমড়েমুচড়ে যায়। ঘটনাস্থলেই অটোরিকশার চালকসহ অপর চার আরোহী নিহত হন।

নিহতদের মধ্যে দুজন নারী, তিনজন পুরুষ। আহত হন বাসের বেশ কয়েকজন যাত্রী। এদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক। তাদের কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। নিহতদের পরিচয় এখনও জানা সম্ভব হয়নি।

কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্লাহ আল মামুন জানান, কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে আরও দুজনের মৃত্যু হয়েছে। এরা বাসের যাত্রী ছিলেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com