1. forarup@gmail.com : jagannthpur25 :
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১০:১৮ পূর্বাহ্ন

বাস ও প্রাইভেটকারচাপায় প্রাণ গেল দুই ভাইয়ের

  • Update Time : শুক্রবার, ৬ জুলাই, ২০১৮
  • ২১৯ Time View

জগন্নাথপুর২৪ ডেস্ক::সাভারের আমিনবাজার এলাকায় বাস ও প্রাইভেটকারচাপায় মোটরসাইকেল আরোহী দুই ভাইয়ের মৃত্যু হয়েছে।

শুক্রবার সকালে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- সুজাত (২৫) ও শফিক আহমেদ (২৬)।

পুলিশ জানায়, সকালে মোটরসাইকেলে সুজাত ও শফিক সাভার যাচ্ছিলেন। তারা আমিনবাজার এলাকায় পৌঁছালে পেছন থেকে সাভারগামী একটি বাস ও একটি প্রাইভেটকার তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই দুই ভাই মারা যান।

ঘটনাস্থল থেকে দুই ভাইয়ের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল (ঢামেক) কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে বলে জানান সাভার মডেল থানার এসআই জামাল।

এ বিষয়ে সাভার মডেল থানায় মামলার প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com