1. forarup@gmail.com : jagannthpur25 :
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৪:৩২ পূর্বাহ্ন

বাস-কাভার্ডভ্যান সংঘর্ষে নিহত ৪

  • Update Time : শনিবার, ২ জুন, ২০১৮
  • ১৯৪ Time View

জগন্নাথপুর২৪ ডেস্ক:: সিরাজগঞ্জে বাস ও কাভার্ডভ্যানের সংঘর্ষে চালক-হেলপারসহ ৪ বাসযাত্রীর মৃত্যু হয়েছে। আহত হয়েছেন কমপক্ষে ১৫ জন যাত্রী। শনিবার ভোর রাত তিনটার দিকে বঙ্গবন্ধু সেতু পশ্চিম মহাসড়কে সিরাজগঞ্জ সদর উপজেলার সয়দাবাদ পুর্ণবাসনের ফেঞ্চিগেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
তাৎক্ষণিকভাবে হতাহতদের নাম পরিচয় জানা যায়নি। শেষ খবর পাওয়া পর্যন্ত পুলিশ ও দমকল বাহিনীর সদস্যরা উদ্ধার অভিযান চালাচ্ছেন।
বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার অফিসার-ইন-চার্জ (ওসি) সৈয়দ শহীদ আলম জানান, ঢাকা থেকে গাইবান্ধাগামী শ্যামলী পরিবহনের একটি বাস ঘটনাস্থলে পৌঁছে সামনের একটি কাভার্ডভ্যানকে ওভারটেক করার সময় উভয় পরিবহনের সংঘর্ষে দুটি যানবাহনই উল্টে রাস্তার পাশে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই কাভার্ডভ্যানের চালক-হেলপার এবং এক নারীসহ নিহত হন ৪ বাস যাত্রী এবং অন্তত ১৫/২০জন বাসযাত্রী আহত হন। খবর পেয়ে পুলিশ ও দমকল বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌছে উদ্ধার অভিযানে অংশ নেন। আহত ও নিহতদের সিরাজগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে। আহতদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনকও বলে জানান পুলিশের এ কর্মকর্তা।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com