1. forarup@gmail.com : jagannthpur25 :
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০২:০৩ পূর্বাহ্ন
শিরোনাম:
জগন্নাথপুরে এসএসসি ও সমমানের ফলে বিপর্যয়: স্কুলের চেয়ে পিছিয়ে মাদরাসা জগন্নাথপুরে গেলবারের চেয়ে এবার জিপিএ-৫ বেশি, স্কুলে ২৩, মাদরাসা ও কারিগরিতে ১টি জগন্নাথপুরে এসএসসি ও সমমানের পরীক্ষায় ফেল ১৩৬১ শিক্ষার্থী জগন্নাথপুরে পরীক্ষা না দিয়েও ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারী তালিকায় নাম! এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ যুক্তরাজ্যে রেফারি সার্ভিস অ্যাওয়ার্ডে ভুষিত হলেন জগন্নাথপুরের ফটিক মিয়া  দেশে রেকর্ড ৩৬৭১ মেগাওয়াট লোডশেডিং প্রযুক্তির যুগে সময়ের অপচয় ও সচেতনতা দেশের মানুষ যাতে শান্তিতে থাকতে পারে, সেটিই প্রধান লক্ষ্য : প্রধানমন্ত্রী জগন্নাথপুরে মৎস্য ফিশারি থেকে পাহাড়াদারের লাশ উদ্ধার

বাস-ট্রাকের বেপরোয়া গতি কেড়ে নিল হেলপারের প্রাণ

  • Update Time : বৃহস্পতিবার, ৯ আগস্ট, ২০১৮
  • ৩৬৪ Time View

জগন্নাথপুর২৪ ডেস্ক::চুয়াডাঙ্গায় বেপরোয়া গতির কারণে বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে জাফর আলী নামে এক হেলপার নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন সুপারভাইজার সুজন চন্দ্র সাহা।

বৃহস্পতিবার সকালে চুয়াডাঙ্গা-ঝিনাইদহ মহাসড়কের বদরগঞ্জ বাজারে এ দুর্ঘটনা ঘটে।

নিহত জাফর আলী চুয়াডাঙ্গা সদর উপজেলার গাড়াবাড়িয়া গ্রামের মৃত আক্কাস আলীর ছেলে। আহত সুপারভাইজার সুজন চন্দ্র সাহা একই উপজেলার গিরীশনগর গ্রামের বিমল চন্দ্র সাহার ছেলে।

চুয়াডাঙ্গা সদর থানার ওসি দেলোয়ার হোসেন খান জানান, পূর্বাশা পরিবহনের একটি বাস সকালে আলমডাঙ্গা থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে যায়। সদর উপজেলার বদরগঞ্জ বাজারের কাছাকাছি পৌঁছালে বিপরীতমুখী একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়।

এতে বাসের হেলপার জাফর আলী ও সুপারভাইজার সুজন চন্দ্র সাহা গুরুতর আহত হন। তাদের চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেয়ার পথে হেলপার জাফর আলী মারা যান।

আহত সুজনকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

চুয়াডাঙ্গা সদর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। হেলপার জাফরের লাশ হাসপাতাল মর্গে রাখা হয়েছে বলে জানান ওসি।
সুত্র যুগান্তর

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com