1. forarup@gmail.com : jagannthpur25 :
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৫:৩২ অপরাহ্ন
শিরোনাম:
দেশে অস্থিরতা সৃষ্টির পাঁয়তারা নস্যাৎ করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী ‘মোরগ পোলাও খাইয়ে’ ২ হাজার ভরি স্বর্ণালংকার চুরি জাতীয় ঐক্য চাইলে গণভোটের রায় বাস্তবায়ন করতে হবে: জামায়াত আমির ইউপি নির্বাচনে পোস্টার নিষিদ্ধ, এআই-এর অপব্যবহার ও বিধি লঙ্ঘনে প্রার্থিতা বাতিলের বিধান সন্তানকে দ্বীনদার ও আদর্শ মানুষ বানাতে যা করবেন প্রাথমিকে মিড ডে মিল পাবে ১ কোটি ১০ লাখ শিশু : ডা. জুবাইদা জগন্নাথপুরের কলকলিয়া ইউনিয়ন জামায়াতের নতুন কমিটি গঠন চিলাউড়া-হলদিপুর ইউনিয়ন জামায়াতের নতুন কমিটি গঠন ‘আনফিট কর্মীকে ফিট দেখিয়ে পাঠালে এজেন্সির লাইসেন্স বাতিল’ দুই ছাত্রীকে বিয়ের পর এবার আরেক ছাত্রী নিয়ে পালিয়ে ধরা পড়লেন রাজিব

বাস-ট্রাকের মুখোমুখি সংর্ঘষে নিহত ১, আহত ১০

  • Update Time : শুক্রবার, ১৪ জুন, ২০১৯
  • ৩৪৫ Time View

গাইবান্ধার গোবিন্দগঞ্জে যাত্রীবাহী বাস ও মালবাহী ট্রাকের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত এবং কমপক্ষে ১০ জন গুরুতর আহত হয়েছে। আজ শুক্রবার ভোর সাড়ে ৫টায় গোবিন্দগঞ্জ উপজেলার চাপড়ীগঞ্জ এলাকায় ঢাকা-রংপুর মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
হাইওয়ে পুলিশ ও প্রতক্ষ্যদর্শীরা জানায়, উপজেলার ঢাকা-রংপুর মহাসড়কের চাপরীগঞ্জ নামকস্থানে ভোর সাড়ে ৫টার দিকে কুড়িগ্রামগামী ফাহমিদা হক পরিবহনের একটি যাত্রীবাহী বাস ও ঢাকাগামী টমেটো বোঝাই ট্রাকের মুখোমুখী সংঘর্ষে বাসের হেলপার শফিকুল ইসলাম (২৮) ঘটনাস্থলেই নিহত হন। এছাড়া আরো অন্তত ১০জন আহত হয়। খবর পেয়ে গোবিন্দগঞ্জ ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট, হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে উদ্ধার কাজ চালায়। গুরুতর আহত ১০ জনকে রংপুর মেডিকেলসহ আশেপাশের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। হাইওয়ে থানা পুলিশ দুর্ঘটনাকবলিত গাড়ী দুটিকে আটক করেছে। নিহত হেলপার শফিকুল কুড়িগ্রাম জেলার রাজারহাট উপজেলার কাগকাঠি গ্রামের সাইখুল্লার ছেলে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com