1. forarup@gmail.com : jagannthpur25 :
রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০৪:০৬ পূর্বাহ্ন
শিরোনাম:
সৈয়দপুর-শাহারপাড়া ইউনিয়ন জামায়াতের নতুন কমিটি গঠন কাশীনাথ দাশ তালুকদার স্মরণোৎসব অনুষ্ঠিত সুনামগঞ্জে খাস জমির দখল নিয়ে সংষর্ষে আহত ২৫ জগন্নাথপুর পৌর জামায়াতের নতুন কমিটি গঠন: সভাপতি কবির উদ্দিন, সেক্রেটারি রুহুল আমীন জগন্নাথপুরে ‘মাস্টার মন্তেশ্বর আলী ইংলিশ একাডেমি’র প্রাথমিক বৃত্তি প্রদান দেশে অস্থিরতা সৃষ্টির পাঁয়তারা নস্যাৎ করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী ‘মোরগ পোলাও খাইয়ে’ ২ হাজার ভরি স্বর্ণালংকার চুরি জাতীয় ঐক্য চাইলে গণভোটের রায় বাস্তবায়ন করতে হবে: জামায়াত আমির ইউপি নির্বাচনে পোস্টার নিষিদ্ধ, এআই-এর অপব্যবহার ও বিধি লঙ্ঘনে প্রার্থিতা বাতিলের বিধান সন্তানকে দ্বীনদার ও আদর্শ মানুষ বানাতে যা করবেন

বাস-ট্রাক সংঘর্ষে নিহত ২, আহত ১৮

  • Update Time : সোমবার, ১৮ জুন, ২০১৮
  • ২৫২ Time View

জগন্নাথপুর২৪ ডেস্ক:: ঠাকুরগাঁওয়ে বিআরটিসি বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে আব্দুর রহিম (৪০) ও আরিফ মাহামুদ (৪২) নামের ২ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ১৮ জন। আহতদের উদ্ধার করে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সোমবার সকালে ঠাকুরগাঁও-ঢাকা মহাসড়কের ২৯ মাইল নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহত বিআরটিসি বাসের সুপারভাইজার আব্দুর রহিম বগুড়া জেলার সুত্রাপুর গ্রামের অব্দুর বাসেদের ছেলে। নিহত আরিফ মাহামুদ ফরিদপুর জেলার বান্দিনগড়ের আব্দুল গণিশর এর ছেলে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, পঞ্চগড় থেকে ছেড়ে আসা যাত্রী ভর্তি একটি বিআরটিসি বাস ঠাকুরগাঁও ঢাকা মহাসড়কের ২৯ মাইল নামক স্থানে পৌঁছালে অপরদিক থেকে ছেড়ে আসা একটি ট্রাকের সাথে সংঘর্ষ হয়। এতে ড্রাইভার ও হেলপারসহ কমপক্ষে ২০ জন যাত্রী আহত হন।

খবর পেয়ে ঠাকুরগাঁও ফায়ার সার্ভিসের একটি ইউনিট ও স্থানীয়রা ঘটনাস্থল থেকে আহতদের উদ্ধার করে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে ভর্তি করে। এদের মধ্যে বিআরটিসি বাসের সুপারভাইজার আব্দুর রহিম চিকিৎসাধীন অবস্থায় মারা যায় । আরিফ মাহামুদের অবস্থার অবনতি হলে তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হলে পথিমধ্যে মৃত্যু হয় তার।

ঠাকুরগাঁও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল লতিফ বিষয়টি নিশ্চিত করেছেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com