1. forarup@gmail.com : jagannthpur25 :
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ১২:১৫ পূর্বাহ্ন
শিরোনাম:
জগন্নাথপুরে এসএসসি ও সমমানের ফলে বিপর্যয়: স্কুলের চেয়ে পিছিয়ে মাদরাসা জগন্নাথপুরে গেলবারের চেয়ে এবার জিপিএ-৫ বেশি, স্কুলে ২৩, মাদরাসা ও কারিগরিতে ১টি জগন্নাথপুরে এসএসসি ও সমমানের পরীক্ষায় ফেল ১৩৬১ শিক্ষার্থী জগন্নাথপুরে পরীক্ষা না দিয়েও ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারী তালিকায় নাম! এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ যুক্তরাজ্যে রেফারি সার্ভিস অ্যাওয়ার্ডে ভুষিত হলেন জগন্নাথপুরের ফটিক মিয়া  দেশে রেকর্ড ৩৬৭১ মেগাওয়াট লোডশেডিং প্রযুক্তির যুগে সময়ের অপচয় ও সচেতনতা দেশের মানুষ যাতে শান্তিতে থাকতে পারে, সেটিই প্রধান লক্ষ্য : প্রধানমন্ত্রী জগন্নাথপুরে মৎস্য ফিশারি থেকে পাহাড়াদারের লাশ উদ্ধার

বাস-ট্রাক সংঘর্ষে নিহত ৬

  • Update Time : শনিবার, ৯ সেপ্টেম্বর, ২০১৭
  • ২২৬ Time View

জগন্নাথপুর টুয়েন্টিফার ডটকম ডেস্ক ::
গোপালগঞ্জে নৈশ কোচ ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নারীসহ ৬ জন নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ৩০ জন।
শনিবার ভোর সাড়ে ছয়টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের কাশিয়ানী উপজেলার ধূসর ব্রিজের কাছে এ দুর্ঘটনা ঘটে।

এ নিয়ে ২০৭ দিনে দেশের বিভিন্ন জেলায় সড়ক দুর্ঘটনায় নিহতের সংখ্যা দাঁড়াল এক হাজার ৯৬০ জনে।

কাশিয়ানী থানার পরিদর্শক (তদন্ত) জাকারিয়া হোসেন জানান, শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে ঢাকা থেকে গোপালগঞ্জের উদ্দেশে ছেড়ে আসে সেবা গ্রিন লাইনের একটি যাত্রীবাহী নৈশ কোচ। ভোর সাড়ে ছয়টার দিকে সেটি ঘটনাস্থলে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা সিমেন্ট বোঝাই একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই দুজন নারীসহ ছয়জন যাত্রী নিহত হন। দুর্ঘটনায় আহত হন আরও ৩০ যাত্রী। তাদের মধ্যে ১৭ জনকে কাশিয়ানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ১৩ জনকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

পরিদর্শক জানান, ট্রাকটি মোংলা বন্দর থেকে সিমেন্ট বোঝাই করে ঢাকার দিকে যাচ্ছিল। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি দল ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কাজ শুরু করে। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com