1. forarup@gmail.com : jagannthpur25 :
রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০২:৪৯ অপরাহ্ন
শিরোনাম:
আওয়ামী লীগের ‘কর্মসূচি’ ঘিরে দেশ জুড়ে সতর্কতা বিভক্তি দূর করে কোরআনের পথে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান মিজানুর রহমান আজহারীর শয়তানের কুমন্ত্রণা থেকে বাঁচতে নবীজির শেখানো ৭ আমল সৈয়দপুর-শাহারপাড়া ইউনিয়ন জামায়াতের নতুন কমিটি গঠন কাশীনাথ দাশ তালুকদার স্মরণোৎসব অনুষ্ঠিত সুনামগঞ্জে খাস জমির দখল নিয়ে সংষর্ষে আহত ২৫ জগন্নাথপুর পৌর জামায়াতের নতুন কমিটি গঠন: সভাপতি কবির উদ্দিন, সেক্রেটারি রুহুল আমীন জগন্নাথপুরে ‘মাস্টার মন্তেশ্বর আলী ইংলিশ একাডেমি’র প্রাথমিক বৃত্তি প্রদান দেশে অস্থিরতা সৃষ্টির পাঁয়তারা নস্যাৎ করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী ‘মোরগ পোলাও খাইয়ে’ ২ হাজার ভরি স্বর্ণালংকার চুরি

বাস-পিকআপ সংঘর্ষে কলেজ শিক্ষকসহ নিহত ৩

  • Update Time : বৃহস্পতিবার, ১৭ মে, ২০১৮
  • ২১০ Time View

জগন্নাথপুর২৪ ডেস্ক::সিরাজগঞ্জের তাড়াশে বাস-পিকআপ ভ্যানের মুখোমুখী সংঘর্ষে কলেজ শিক্ষকসহ ৩ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও এক যাত্রী।

বৃহস্পতিবার সকাল ৯টার দিকে হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কে তাড়াশ উপজেলার খালকুলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন পাবনা জেলার ভাঙ্গুড়া উপজেলার খান মরিচ ইউনিয়নের করতকান্দি গ্রামের মৃত রবীন্দ্রাথ সরকারের ছেলে ও শাহজাদপুর মহিলা কলেজের প্রভাষক গোপীন্দ্রনাথ সরকার (৪৫) ও তাড়াশ উপজেলার মাগুড়া বিনোদ ইউনিয়নের ঘরগ্রামের দুলাল আহম্মেদের ছেলে সোহাগ (২৮) ও তাড়াশের আমবাড়িয়া গ্রামের আব্দুল মান্নান মন্ডলের স্ত্রী রেনুকা বেগম।

স্থানীয় মাগুড়া বিনোদ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আতিকুল ইসলাম বুলবুল জানান, তাড়াশ থেকে হাটিকুমরুলের দিকে যাচ্ছিল যাত্রীবাহী পিকআপ ভ্যানটি। ঘটনাস্থলে পৌঁছলে বিপরীত দিক থেকে আসা মামুন পরিবহণের একটি দ্রুতগামী বাসের সাথে মুখোমুখী সংঘর্ষ হয়। এ সময় পিকআপ ভ্যানটি দুমড়ে মুচড়ে রাস্তার পাশে খাদে পড়ে যায়। এতে ওই দুই যাত্রী ঘটনাস্থলেই মারা যান। আহত হন আরও ২ যাত্রী। আহতদের উদ্ধার করে সিরাজগঞ্জ হাসপাতালে নেয়ার পর রেনুকা নামে আরো একজন মারা যান।

হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল কাদের জিলানী জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে একজনের মরদেহ উদ্ধার করে স্বজনদের কাছে পাঠানো হয়েছে। চালক ও হেলপারসহ দুর্ঘটনা কবলিত বাসটিকে আটক করা হয়েছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com