1. forarup@gmail.com : jagannthpur25 :
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৩:০২ পূর্বাহ্ন

বিএনপির ভাইস চেয়ারম্যান ইনাম আহমদ চৌধুরী আওয়ামী লীগে যোগদান

  • Update Time : বৃহস্পতিবার, ২০ ডিসেম্বর, ২০১৮
  • ৩৭৫ Time View

বিএনপির ভাইস চেয়ারম্যান ইনাম আহমদ চৌধুরী আওয়ামী লীগে যোগ দিয়েছেন। বেসরকারীকরণ কমিশনের সাবেক চেয়ারম্যান ইনাম আহমদ চৌধুরী বুধবার সন্ধ্যায় গণভবনে আওয়ামী লীগের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করেন। এরপর তিনি আওয়ামী লীগে যোগ দেন ।

সিলেট-১ আসনে এবারের একাদশ সংসদ নির্বাচনে বিএনপি থেকে মনোনয়নপ্রত্যাশী ছিলেন ইনাম আহমেদ চৌধুরী। ওই আসনে ধানের শীষের প্রতীক পান খন্দকার আবদুল মুকতাদির।

প্রধানমন্ত্রীর উপপ্রেস সচিব আশরাফুল আলম প্রথম আলোকে জানান, ইনাম আহমদ চৌধুরী বুধবার সন্ধ্যায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করে আওয়ামী লীগে যোগ দেন। এ সময় প্রধানমন্ত্রী ইনাম আহমদ চৌধুরীকে ফুলের তোড়া উপহার দেন।

ইনাম আহমেদ চৌধুরীর রাজনৈতিক সচিব রুশেল রহমান প্রথম আলোকে বলেন, ইনাম আহমেদ চৌধুরী বিএনপি থেকে পদত্যাগ করেছেন। তিনি প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করে আনুষ্ঠানিকভাবে আওয়ামী লীগ যোগ দিয়েছেন।

বিএনপির ভাইস চেয়ারম্যান ইনাম আহমেদ চৌধুরী এর আগে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেন

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com