1. forarup@gmail.com : jagannthpur25 :
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৯:০১ পূর্বাহ্ন
শিরোনাম:
আত্মশুদ্ধির আলোচনা জগন্নাথপুরে এসএসসি ও সমমানের ফলে বিপর্যয়: স্কুলের চেয়ে পিছিয়ে মাদরাসা জগন্নাথপুরে গেলবারের চেয়ে এবার জিপিএ-৫ বেশি, স্কুলে ২৩, মাদরাসা ও কারিগরিতে ১টি জগন্নাথপুরে এসএসসি ও সমমানের পরীক্ষায় ফেল ১৩৬১ শিক্ষার্থী জগন্নাথপুরে পরীক্ষা না দিয়েও ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারী তালিকায় নাম! এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ যুক্তরাজ্যে রেফারি সার্ভিস অ্যাওয়ার্ডে ভুষিত হলেন জগন্নাথপুরের ফটিক মিয়া  দেশে রেকর্ড ৩৬৭১ মেগাওয়াট লোডশেডিং প্রযুক্তির যুগে সময়ের অপচয় ও সচেতনতা দেশের মানুষ যাতে শান্তিতে থাকতে পারে, সেটিই প্রধান লক্ষ্য : প্রধানমন্ত্রী

বিএনপির মনোনীত প্রার্থী বোন, প্রতিবাদে ভাইয়ের সমর্থকদের বিক্ষোভ

  • Update Time : মঙ্গলবার, ৪ নভেম্বর, ২০২৫
  • ১২ Time View

জগন্নাথপুর২৪ ডেস্ক::
নাটোর–১ আসনে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির প্রার্থী হিসেবে ফারজানা শারমিন (পুতুল) এর নাম ঘোষণার পর উত্তেজনা দেখা দিয়েছে এলাকায়। ঘোষণার প্রতিবাদে তার ভাই ইয়াসির আরশাদের সমর্থকেরা মহাসড়কে আগুন জ্বালিয়ে বিক্ষোভ করেছেন। এ সময় বোনের সমর্থকদের হামলার অভিযোগও উঠেছে।

সোমবার (৩ নভেম্বর) বিকেল থেকে মধ্যরাত পর্যন্ত লালপুর উপজেলার কদিমচিলান ও গৌরিপুর মোড়ে এ হামলা ও বিক্ষোভের ঘটনা ঘটে।

ফারজানা শারমিন সাবেক ক্রীড়া প্রতিমন্ত্রী প্রয়াত ফজলুর রহমান পটলের মেয়ে। তার ছেলে ইয়াসির আরশাদও একই আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশী ছিলেন। সেদিন সন্ধ্যায় ঢাকায় সংবাদ সম্মেলনে বিএনপি দলের পক্ষ থেকে ১৩টি আসনে মনোনীত প্রার্থীদের নাম ঘোষণা করা হয়। এতে নাটোর–১ এ ফারজানা শারমিন, নাটোর–২ এ রুহুল কুদ্দুস তালুকদার (দুলু) ও নাটোর–৪ এ আব্দুল আজিজের নাম চূড়ান্ত করা হয়।

মনোনয়ন ঘোষণা হতেই ইয়াসির আরশাদের সমর্থকদের ওপর হামলার অভিযোগ ওঠে। এতে জিল্লুর রহমান নামে এক কর্মী আহত হন। তার রক্তাক্ত ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে রাত ১০টার দিকে কদিমচিলান এলাকায় নাটোর–পাবনা মহাসড়কে টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু হয়। এতে মহাসড়কে কিছু সময়ের জন্য যান চলাচল বন্ধ হয়ে পড়ে। খবর পেয়ে পুলিশ গিয়ে আগুন নিভিয়ে যান চলাচল স্বাভাবিক করে।

লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বলেন, মহাসড়কে আগুন জ্বালিয়ে বিক্ষোভের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে এবং যান চলাচল স্বাভাবিক করে। কোনো ক্ষয়ক্ষতি হয়নি, কেউ অভিযোগও করেনি।

অন্যদিকে, নাটোর–২ আসনে রুহুল কুদ্দুস তালুকদার দুলুর মনোনয়নকে কেন্দ্র করে কানাইখালি, আলাইপুর ও স্টেশনবাজার এলাকায় রাতে বিএনপি কর্মীরা আতশবাজি ও পটকা বিস্ফোরণ করে আনন্দ প্রকাশ করেন। কর্মীদের মধ্যে মিষ্টিও বিতরণ করা হয়।
সূত্র: ইত্তেফাক .কম

শেয়ার করুন

Comments are closed.

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com