জগন্নাথপুর২৪ ডেস্ক::
চট্টগ্রামের পঞ্চম যুগ্ম জেলা ও দায়রা জজ জহির হোসেনের উপর হামলার দায় প্রমাণিত হওয়ায় আসামি আলী আকবরকে পাঁচ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। গতকাল বৃহস্পতিবার দুপুরে চট্টগ্রামের অতিরিক্ত মহানগর হাকিম মহিউদ্দিন মুরাদ এই রায় ঘোষণা করেন। দণ্ডিত আলী আকবর যুবলীগ নেতা মহিউদ্দিন হত্যা মামলারও আসামি এবং আওয়ামী লীগের বিতর্কিত নেতা হাজী ইকবালের ছেলে।
রায়ের বিষয়টি নিশ্চিত করে চট্টগ্রাম মহানগর পুলিশের সহকারী কমিশনার (প্রসিকিউশন) কাজী শাহাবুদ্দিন আহমেদ কালের কণ্ঠকে বলেন, বিচারকের ওপর হামলার দায় প্রমাণিত হওয়ায় আসামি আলী আকবরকে পাঁচ বছরের সশ্রম কারাদণ্ড এবং অপর আসামি আলী হোসেনকে বেকসুর খালাস দিয়েছেন আদালত
গত ৯ ডিসেম্বর বিকেলে পতেঙ্গা সমুদ্র সৈকত এলাকার সড়ক ধরে জীপ নিয়ে কাজে যাচ্ছিলেন বিচারক জহির হোসেন। এ সময় তিনি লক্ষ্য করে উল্টোপথে একদল যুবক বেপরোয়া গতিতে মোটরসাইকেল চালাচ্ছিলেন। বিপদজ্জনকভাবে গাড়ি চালানোর কারণ জানতে চাইলে বিচারের ওপর ক্ষিপ্ত হয়ে হামলা চালায় উশৃঙ্খল মোটরসাইকেল চালকেরা। এ ঘটনায় বিচারকের গাড়িচালক রাজু শেখ বাদী হয়ে আলী আকবরসহ তার সহযোগিদের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন।
Leave a Reply