মহান বিজয় দিবস উপলক্ষে হামদর্দ জগন্নাথপুর উপজেলা শাখার উদ্যোগের দরিদ্রদের মধ্যে ফ্রি ঔষধ বিতরণ করা হয়েছে। বিতরণকালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জগন্নাথপুর পৌরসভার প্রথম প্যানেল চেয়ারম্যান জগন্নাথপুর উপজেলা যুবলীগ সভাপতি কামাল উদ্দিন।
এসময় হামদর্দ’র শাখা ব্যবস্থাপক মো: মহিব উদ্দিন,চিকিৎসক হাকীম রেযওয়ানুল হক, বিক্রয় প্রতিনিধি রিয়াদ হোসেন, অফিস সহায়ক আকবর হোসেনসহ স্থানীয় এলাকার গণমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। পরে দরিদ্র অসহায় ব্যক্তিদের মধ্যে ফ্রি ঔষধ বিতরণ করা হয়। এবং শরবত আফজা আপ্যায়ন করা হয়েছে।
Leave a Reply