1. forarup@gmail.com : jagannthpur25 :
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০২:২৬ অপরাহ্ন
শিরোনাম:
জাতীয় ঐক্য চাইলে গণভোটের রায় বাস্তবায়ন করতে হবে: জামায়াত আমির ইউপি নির্বাচনে পোস্টার নিষিদ্ধ, এআই-এর অপব্যবহার ও বিধি লঙ্ঘনে প্রার্থিতা বাতিলের বিধান সন্তানকে দ্বীনদার ও আদর্শ মানুষ বানাতে যা করবেন প্রাথমিকে মিড ডে মিল পাবে ১ কোটি ১০ লাখ শিশু : ডা. জুবাইদা জগন্নাথপুরের কলকলিয়া ইউনিয়ন জামায়াতের নতুন কমিটি গঠন চিলাউড়া-হলদিপুর ইউনিয়ন জামায়াতের নতুন কমিটি গঠন ‘আনফিট কর্মীকে ফিট দেখিয়ে পাঠালে এজেন্সির লাইসেন্স বাতিল’ দুই ছাত্রীকে বিয়ের পর এবার আরেক ছাত্রী নিয়ে পালিয়ে ধরা পড়লেন রাজিব পর্তুগালের ভিসার আশায় ভারতে গিয়ে সর্বস্বান্ত, দেশে ফিরে আটক ৫ যুবক ছাতকে পাওনা টাকা নিয়ে বিরোধের জেরে চাচিকে টেটার আঘাতে খুন

বিদ্যুতের তারে জড়িয়ে নানা নাতির মৃত্যু

  • Update Time : শুক্রবার, ২৬ মে, ২০১৭
  • ২৭৯ Time View

জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকম ডেস্ক :: সিলেটের গোয়াইনঘাটে বিদ্যুতের ছেড়া তারে জড়িয়ে নানা-নাতির মৃত্যু হয়েছে।

শুক্রবার বেলা সাড়ে ১১টায় উপজেলার তোয়াকুল ইউনিয়নের তুরুকভাগ গ্রামে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন, উপজেলার তুরুকভাগ গ্রামের মৃত শরফ আলীর ছেলে ফখর উদ্দিন (৭০) ও পেকেরখাল গ্রামের কুতুব উদ্দিনের ছেলে মিজানুর রহমান (১৪)। তারা সম্পর্কে নানা-নাতি। মিজানুর নানা বাড়ি তুরুকভাগে বেড়াতে এসেছিল।

নিহতদের পরিবারের সূত্রে জানা যায়, নানাবাড়ি বেড়াতে এসে শুক্রবার সকালে তুরুকভাগ গ্রামের পাশের একটি খালে মাছ ধরতে যায় মিজানুর। এসময় বিদ্যুতের ছেড়া তারে জড়িয়ে যায় সে। তাকে উদ্ধার করতে গিয়ে নানা ফখর উদ্দিনও বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যান।

গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. দেলোয়ার হোসেন জানান, বিদ্যুতের ছেড়া তারে জড়িয়ে নানা-নাতির মৃত্যু হয়েছে। পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com