1. forarup@gmail.com : jagannthpur25 :
সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ১১:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম:
শীর্ষ সন্ত্রাসী সুইডেন আসলাম গ্রেপ্তার নম্রতা মানুষের মর্যাদা বাড়ায় ৬ লাখ টাকায় সার্বিয়া পাঠান তাঁরা, ভিসাও দেন, বিমানবন্দরে গেলে ধরা পড়ে প্রতারণা হবিগঞ্জে অনলাইন জুয়াড়ী চক্রের চার সদস্য গ্রেপ্তার জগন্নাথপুরে এবার বোনের বাড়ি থেকে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা গ্রেপ্তার এসএমই খাতে ২৫ লাখ কর্মসংস্থান সৃষ্টি করতে চায় সরকার: প্রধানমন্ত্রী সিলেটে মোটরসাইকেল চলাচলে বিধিনিষেধ আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হবে কিনা, তা আইনি প্রক্রিয়ায় বিবেচনাধীন: আইনমন্ত্রী সহমর্মিতায় গড়ে উঠুক ইসলামী সমাজ ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে তাঁবেদার রাষ্ট্র বানানোর সাহস পাবে না কেউ: প্রধানমন্ত্রী

বিনম্র শ্রদ্ধা আর ভালবাসায় ভাষা শহীদদের স্মরণ করলেন বৃটেন প্রবাসী বাঙালিরা

  • Update Time : রবিবার, ২১ ফেব্রুয়ারী, ২০১৬
  • ৩৮৪ Time View

আমিনুল হক ওয়েছ::লন্ডনে বিনম্র শুদ্ধা আর ভালবাসার মধ্যদিয়ে বৃটেন প্রবাসী বাঙালিরা স্মরণ করলেন একুশের ভাষা শহীদদের । বাঙালির গৌরবের স্মারক অমর একুশের প্রথম প্রহরে ইষ্ট লন্ডনের আলতাব আলী পার্কে নির্মিত কেন্দ্রীয় শহীদ মিনারে বিনম্র শ্রদ্ধায় স্মরণ করা হয় জাতির শ্রেষ্ট সন্তানদের।রাত ১২টার পর পরই ফুলে ফুলে ভরে উঠে শহীদ মিনার। প্রচন্ড ঠান্ডা উপক্ষে করে শত শত মানুষের হৃদয় নিংড়ানো ভালোবাসার ফুলে ফুলে ছেয়ে যায় শহীদ ইষ্টলন্ডনের মিনার।
একুশের প্রথম প্রহরে কেন্দ্রীয় শহীদ মিনারে ফুল দিয়ে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানান লন্ডন নিযুক্ত বাংলাদেশর হাই কমিশনার আব্দুল হান্নান ও টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের নির্বাহী মেয়র জন বিগস, স্পীকার কাউন্সিলার রাজিব আহমদ, এরপর যুক্তরাজ্য আওয়ামীলীগেরর পক্ষে সভাপতি সুলতান মাহমুদ শরীফ, সাধারণ সম্পাদক সাজিদুর রহমান ফারুকসহ দলীয় নেতাকর্মীরা।
যুক্তরাজ্য বিএনপির পক্ষে সভাপতি এম এ মালেক, সাধারণ সম্পাদক কয়ছর এম আহমদসহ দলীয় নেতাকর্মীরা। এর পর একে একে বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠনের পক্ষ খেকে ফুল দিয়ে ভাষা শহীদদের স্মরন করেন বৃটেনে প্রবাসী বাঙ্গালীরা। লন্ডন ছাড়াও ওল্ডহ্যাম,বারমিংহ্যাম, মানচেষ্টার, কারডিফ, লডিস, লুটন, ইপসুইস সহ বৃটেনের বিভিসন্ন শহরে বসবাসরত প্রবাসী বাঙ্গালীরা শহীদ বেদীতে ফুলদিয়ে জাতির শ্রেষ্ট সন্তানদের স্মরন করেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com