1. forarup@gmail.com : jagannthpur25 :
রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০৬:৪৪ অপরাহ্ন
শিরোনাম:
জগন্নাথপুর আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা: মাদক ও চুরি রোধে পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন আওয়ামী লীগের ‘কর্মসূচি’ ঘিরে দেশ জুড়ে সতর্কতা বিভক্তি দূর করে কোরআনের পথে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান মিজানুর রহমান আজহারীর শয়তানের কুমন্ত্রণা থেকে বাঁচতে নবীজির শেখানো ৭ আমল সৈয়দপুর-শাহারপাড়া ইউনিয়ন জামায়াতের নতুন কমিটি গঠন কাশীনাথ দাশ তালুকদার স্মরণোৎসব অনুষ্ঠিত সুনামগঞ্জে খাস জমির দখল নিয়ে সংষর্ষে আহত ২৫ জগন্নাথপুর পৌর জামায়াতের নতুন কমিটি গঠন: সভাপতি কবির উদ্দিন, সেক্রেটারি রুহুল আমীন জগন্নাথপুরে ‘মাস্টার মন্তেশ্বর আলী ইংলিশ একাডেমি’র প্রাথমিক বৃত্তি প্রদান দেশে অস্থিরতা সৃষ্টির পাঁয়তারা নস্যাৎ করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

বিনামূল্যে বই বিতরণে অর্থ আদায়ের অভিযোগ

  • Update Time : মঙ্গলবার, ২ জানুয়ারী, ২০১৮
  • ২৪৪ Time View

জগন্নাথপুর টুয়েন্টিফোর ডেস্ক :: সরকারী বিনামূল্যে বই বিতরণের নামে অর্থ গ্রহণের অভিযোগে লালমনিরহাট সদর উপজেলার তিস্তার চরাঞ্চল বেষ্টিত কালমাটি সরকারী প্রাথমিক বিদ্যালয়টি মঙ্গলবার ঘিরে বিক্ষোভ করেছে শিক্ষার্থীর অভিভাবক ও এলাকাবাসী। পরে প্রশাসনের হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হয়। এলাকাবাসী ও অভিভাবকগন জানায়, সরকারী বই প্রদানের জন্য ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক হোসেন আলী জোড় পূর্বক শিক্ষার্থীদের নিকট হতে ৩০টাকা করে আদায় করে। যারা টাকা দিতে পারেনি তাদেরকে বই দেয়নি তিনিসহ শিক্ষকেরা। এ ঘটনায় অভিভাবকগন মঙ্গলবার সকাল থেকে বিদ্যালয়ের সামনে জড়ো হয়ে শিক্ষকদের অবরুদ্ধ করে রাখে। এসময় তারা টাকা ফেরতের দাবী জানায় ও বাকী শিক্ষার্থীদের বই দিতে বলে। পরে দুপুরে সদর উপজেলা নির্বাহী অফিসার জয়শ্রী রাণী রায় ও প্রাথমিক শিক্ষা অফিসার আব্দুস সালাম ঘটনাস্থলে গিয়ে বই বিতরন করেন ও দায়ী শিক্ষকদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহনের আশ্বাস দিলে পরিস্থিতি স্বাভাবিক হয়। এ ব্যাপারে কালমাটি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হোসেন আলী’র সাথে যোগাযোগের চেষ্টা করে তাকে পাওয়া যায়নি। তবে, সদর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার আব্দুস সালাম জানান, দায়ী শিক্ষকদের বিরুদ্ধে দ্রুত সময়ের মধ্যে ব্যবস্থা গ্রহন করা হবে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com