1. forarup@gmail.com : jagannthpur25 :
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৮:২২ পূর্বাহ্ন
শিরোনাম:
আত্মশুদ্ধির আলোচনা জগন্নাথপুরে এসএসসি ও সমমানের ফলে বিপর্যয়: স্কুলের চেয়ে পিছিয়ে মাদরাসা জগন্নাথপুরে গেলবারের চেয়ে এবার জিপিএ-৫ বেশি, স্কুলে ২৩, মাদরাসা ও কারিগরিতে ১টি জগন্নাথপুরে এসএসসি ও সমমানের পরীক্ষায় ফেল ১৩৬১ শিক্ষার্থী জগন্নাথপুরে পরীক্ষা না দিয়েও ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারী তালিকায় নাম! এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ যুক্তরাজ্যে রেফারি সার্ভিস অ্যাওয়ার্ডে ভুষিত হলেন জগন্নাথপুরের ফটিক মিয়া  দেশে রেকর্ড ৩৬৭১ মেগাওয়াট লোডশেডিং প্রযুক্তির যুগে সময়ের অপচয় ও সচেতনতা দেশের মানুষ যাতে শান্তিতে থাকতে পারে, সেটিই প্রধান লক্ষ্য : প্রধানমন্ত্রী

বিপ্লবী বরুণ রায়ের জন্মদিন

  • Update Time : বুধবার, ১০ নভেম্বর, ২০২১
  • ৩৫৪ Time View

স্টাফ রিপোর্টার
ভারতবর্ষ, পাকিস্তান, বাংলাদেশ তিনকালের একজন সজীব সাক্ষী বরুণ রায়ের জন্ম ১৯২২ সালের ১০ নভেম্বর। তিনি জন্মেছিলেন ভারতের বিহার রাজ্যের পাটনার এক ঐতিহ্যবাহী ও আলোকিত জমিদার পরিবারে। তার প্রকৃত নাম প্রসূন কান্তি রায়। তার পিতামহ রায় বাহাদুর কৈলাস চন্দ্র রায় বিহার রাজ্যের শিক্ষা বিভাগের আন্ডার সেক্রেটারি ছিলেন।
বরুণ রায়ের পিতা করুণা সিন্ধু রায় বিরাট জমিদার হলেও কৃষকদের দাবি নিয়ে সোচ্চার ছিলেন। প্রজাস্বত্বের নেতা হিসেবে করুণা সিন্ধু রায় কৃষকের মাঝে অমর হয়ে আছেন। মাত্র ২০ বছর বয়সে বরুণ রায় ১৯৪২ সালে ভারতীয় কমিউনিষ্ট পার্টির পূর্ণ সদস্য পদ লাভ করেন। পাকিস্তান সৃষ্টির পর ১৯৪৮ সালে সিলেট জেলা ছাত্র ফেডারেশনের সাধারণ সম্পাদক ছিলেন। ১৯৫০ সালে সিলেট জেলা কমিউনিস্ট পার্টির প্রতিনিধি নির্বাচিত হন। ওই বছরই জেলা কমিটির সদস্য, ১৯৬৬ সালে জেলা সম্পাদক ম-লীর সদস্য এবং ১৯৬৮ সালে কেন্দ্রীয় কমিটির সদস্য নির্বাচিত হন। এছাড়া কৃষক সমিতির জেলা ও কেন্দ্রীয় কমিটির সদস্য ও সহসভাপতির দায়িত্বে ছিলেন।
১৯৫৪ সালের নির্বাচনে তিনি বিপুল ভোটে প্রাদেশিক পরিষদের সদস্য নির্বাচিত হন। ১৯৫৮ সালে আইয়ুব খান সামরিক ফরমান জারি করলে বরুণ রায়কে গ্রেপ্তার করা হয়। এ সময় দীর্ঘ ৫ বছর কারাগারে থাকতে হয়। ১৯৬৮-৬৯ সালে গণ আন্দোলনের সময় তিনি প্রকাশ্যে চলাফেরা থেকে বিরত থাকেন। তিনি মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক। ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে ‘ন্যাপ-কমিউনিস্ট পার্টি-ছাত্র ইউনিয়নের’ যৌথ গেরিলা বাহিনীর সংগঠকের দায়িত্ব পালন করেন।
১৯৮০ সালে জেনারেল জিয়াউর রহমানের আমলে তাকে আবার গ্রেপ্তার করা হয়। ১৯৮৬ সালের জাতীয় সংসদ নির্বাচনে (১৫ দলের প্রার্থী হিসাবে) কমিউনিস্ট পার্টির প্রার্থী হিসাবে তিনি সুনামগঞ্জ- ১ আসন থেকে জয়লাভ করেন।
জীবনের ১৪ বছর নির্জন কারাবাসে কাটিয়েছেন পাকিস্তানি অন্ধকার যুগের নন্দিত জননেতা বরুণ রায়।
২০০৯ সালের ৮ ডিসেম্বর বার্ধক্যজনিত কারণে সুনামগঞ্জ শহরে তাঁর মৃত্যু হয়। তাঁর স্ত্রী নারীনেত্রী শীলা রায় সুনামগঞ্জ জেলা উদীচীর সভাপতির দায়িত্ব পালন করছেন। আর একমাত্র পুত্র সাগর রায় বর্তমানে আমেরিকা প্রবাসী।
বিপ্লবী বরুণ রায়’এর জন্মদিন উপলক্ষে বরুণ রায় জন্ম শতবার্ষিকী উদযাপন কমিটির আয়োজনে আজ বুধবার বিকাল সাড়ে ৬ টায় শহরের শহীদ মুক্তিযোদ্ধা জগৎজ্যোতি পাঠাগারে স্মরণ সভা অনুষ্ঠিত হবে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com