1. forarup@gmail.com : jagannthpur25 :
বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৭:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম:
‘যে বিষয়ে আপনার জ্ঞান নেই, তাতে ধৈর্য রাখবেন কীভাবে?‘ জগন্নাথপুরে অনিয়মের অভিযোগে তোপের মুখে বিদ্যালয় সড়ক সংস্কার কাজ বন্ধ  অকৃতকার্য পরীক্ষার্থীদের উদ্দেশে শিক্ষামন্ত্রীর বার্তা এসএসসিতে জিপিএ-৫ পাওয়া জগন্নাথপুরের রোহিত হতে চান ক্রিকেটার শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ: জগন্নাথপুর পৌর যুবদলের সদস্য সচিব শামিম আহমদ বহিষ্কার বুধবার সারাদেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ বাংলাদেশি কৃষককে ধরে নিয়ে যায় বিএসএফ, পাল্টা দুই ভারতীয়কে ধরল গ্রামবাসী বাংলাদেশ-ভারতের সম্পর্ক নতুন করে তৈরি হবে: ডা. জাহেদ উর রহমান তীব্র শিক্ষক সংকটেও জগন্নাথপুরের সরকারি দুই স্কুলের বাজিমাত, ১২ শিক্ষার্থীর জিপিএ-৫ ১০ জন পরীক্ষা দিয়ে ১০ জনই ফেল

বিয়ের পর জানলেন জামাই চোর, থানায় নববধূ

  • Update Time : শুক্রবার, ৫ মার্চ, ২০২১
  • ৪০৬ Time View

জগন্নাথপুর২৪ ডেস্ক::

শ্বশুরবাড়ির সবাইকে অচেতন করে টাকা ও স্বর্ণালঙ্কার চুরি করে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে মেয়ের জামাইয়ের বিরুদ্ধে। গত ৩ মার্চ রাতে চাঁদপুর হাজীগঞ্জের গন্ধব্যপুর ইউনিয়নে এ ঘটনা ঘটে। এ ঘটনায় বৃহস্পতিবার (০৪ মার্চ) অভিযুক্ত স্বামী খাজে আহম্মেদের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে স্ত্রী নাজমা বেগম।

[৩] জানা যায়, হাজীগঞ্জ উপজেলার ৫নম্বর সদর ইউনিয়নের সুদিয়া গ্রামের খাজে আহম্মেদ বিয়ে করেন একই উপজেলার গন্ধব্যপুর ইউনিয়নের ফকির মোহাম্মদ বেপারির মেয়ে নাজমা বেগমকে। বিয়ের পর তারা মেয়ে জামাইয়ের চুরি পেশা সম্পর্কে জানতে পারেন।

অভিযুক্ত খাজে আহম্মেদের শ্যালক শামীম জানান, আমার মা, বোন (অভিযুক্তের স্ত্রী) এবং আমার মেয়ে শামীমা আক্তার ঘুমাচ্ছিল। গভীর রাতে খাজে আহম্মেদ আমাদের ঘরে ঢুকে নেশাজাতীয় দ্রব্য তাদের নাক-মুখে দিয়ে অচেতন করে। এই ফাঁকে ঘরে থাকা টাকা, স্বর্ণালঙ্কার, মোবাইলসহ দামি জিনিসপত্র মালামাল লুটে নেন তিনি।

স্ত্রী নাজমা জানান, খাজে আহমেদ চুরির দায়ে আগে কয়েক বার জেলে খেটেছেন। বিষয়টি আমরা বিয়ের পরে জানতে পেরেছি। তিনি এখন আমার পরিবারের ওপর হাত দিলো। হাজীগঞ্জ থানায় মামলার তদন্তকারী কর্মকর্তা জয়নাল আবেদীন জানান, অভিযোগ পেয়েছি। তদন্ত শেষে সত্যতা পেলে নিয়মিত মামলা হবে। সময়টিভি, কালের কণ্ঠ

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com