1. forarup@gmail.com : jagannthpur25 :
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ১১:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম:
এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ যুক্তরাজ্যে রেফারি সার্ভিস অ্যাওয়ার্ডে ভুষিত হলেন জগন্নাথপুরের ফটিক মিয়া  দেশে রেকর্ড ৩৬৭১ মেগাওয়াট লোডশেডিং প্রযুক্তির যুগে সময়ের অপচয় ও সচেতনতা দেশের মানুষ যাতে শান্তিতে থাকতে পারে, সেটিই প্রধান লক্ষ্য : প্রধানমন্ত্রী জগন্নাথপুরে মৎস্য ফিশারি থেকে পাহাড়াদারের লাশ উদ্ধার রাষ্ট্রপতি নির্বাচনে ১১ দলের প্রার্থী কর্নেল অলি জো বাইডেনের শরীরে ছড়িয়ে পড়েছে ‘চরম যন্ত্রণাদায়ক’ ক্যানসার দাঁড়িয়ে থাকা ট্রাকে আরেক ট্রাকের ধাক্কা, নিহত ২ জগন্নাথপুরে নৌকা ডুবিতে চার জনের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় উপজেলা বিএনপির শোক

বিশ্বনাথের লামাকাজিতে ব্যবসায়ীর লাশ উদ্ধার

  • Update Time : বুধবার, ১৪ মার্চ, ২০১৮
  • ৩৭৩ Time View

জগন্নাথপুর২৪ ডেস্ক ::সিলেটের বিশ্বনাথ উপজেলার লামাকাজি এলাকার সুরমা নদীর তীর থেকে এক (পান দোকানদার) ব্যবসায়ীর লাশ উদ্ধার করা হয়েছে।

বুধবার দুপুর আড়াইটার দিকে লামাকাজির রাগীব-রাবেয়া হাইস্কুলের অদূরে নদী তীর থেকে ওই ব্যবসায়ীর লাশ উদ্ধার করা হয়।

নিহত ব্যবসায়ীর নাম তাজ উদ্দিন (৩২)। তিনি সিলেটের জালালাবাদ থানাধীন ফতেহপুর গ্রামের মৃত আলা উদ্দিনের ছেলে এবং বিশ্বনাথের লামাকাজি ইউনিয়নের মাহতাবপুর মাছ বাজারের (পান দোকানদার) ব্যবসায়ী।

স্থানীয়রা জানান, প্রতিদিনের ন্যায় মঙ্গলবারও সারাদিন সিলেট-সুনামগঞ্জ মহাসড়কের মাহতাবপুর মাছ-বাজারে তাঁর পানের দোকানে ব্যবসা করছিলেন। রাতে বাজার থেকে বাড়ি না ফেরায় বুধবার তার স্বজনরা মাছ-বাজারে খোঁজতে আসেন। অনেক খোঁজাখুজির পর অবশেষে লামাকাজি পয়েন্টের অদূরে সুরমা নদীর তীর থেকে তার লাশ উদ্ধার করা হয়।

লাশের গায়ে আঘাতের চিহ্ন থাকায় প্রাথমিকভাবে পুলিশ ধারণা করছে রাতের আঁধারে কেউ তাকে হত্যা করে নদীতে ফেলে দিয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেনে থানার ওসি শামসুদ্দোহা পিপিএম। তিনি বলেন, লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com