1. forarup@gmail.com : jagannthpur25 :
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১১:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম:
ইউপি নির্বাচনে পোস্টার নিষিদ্ধ, এআই-এর অপব্যবহার ও বিধি লঙ্ঘনে প্রার্থিতা বাতিলের বিধান সন্তানকে দ্বীনদার ও আদর্শ মানুষ বানাতে যা করবেন প্রাথমিকে মিড ডে মিল পাবে ১ কোটি ১০ লাখ শিশু : ডা. জুবাইদা জগন্নাথপুরের কলকলিয়া ইউনিয়ন জামায়াতের নতুন কমিটি গঠন চিলাউড়া-হলদিপুর ইউনিয়ন জামায়াতের নতুন কমিটি গঠন ‘আনফিট কর্মীকে ফিট দেখিয়ে পাঠালে এজেন্সির লাইসেন্স বাতিল’ দুই ছাত্রীকে বিয়ের পর এবার আরেক ছাত্রী নিয়ে পালিয়ে ধরা পড়লেন রাজিব পর্তুগালের ভিসার আশায় ভারতে গিয়ে সর্বস্বান্ত, দেশে ফিরে আটক ৫ যুবক ছাতকে পাওনা টাকা নিয়ে বিরোধের জেরে চাচিকে টেটার আঘাতে খুন মৃত্যুর মুখেও সত্যের পথে অবিচল ছিলেন যে তাবেয়ি

বিশ্বনাথে ঘরে ঢুকে তরুণীকে ধর্ষণের অভিযোগ, আটক ১

  • Update Time : মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২০
  • ৫২৯ Time View

জগন্নাথপুর২৪ ডেস্ক::
সিলেটের বিশ্বনাথে সবজি বিক্রেতার মেয়েকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। ওই তরুণীকে ধর্ষণের অভিযোগে ফয়ছল আহমদ (২১) নামের এক তরুণকে আটক করেছে থানা পুলিশ। তিনি উপজেলার খাজাঞ্চী ইউনিয়নের কান্দিগাঁও গ্রামের লালু মিয়ার ছেলে। রবিবার রাতে উপজেলার রাজাগঞ্জ বাজার থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ।
এর আগে তরুণীকে ধর্ষণের অভিযোগ এনে পিতা বাদী হয়ে রবিবার রাতে নারী ও শিশু নির্যাতন দমন আইনে বিশ্বনাথ থানায় মামলা দায়ের করেন। (মামলা নং ২৪)। সোমবার বিকেলে ওই মামলায় আটক তরুণকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে প্রেরণ করে পুলিশ।

ওই তরুণীর বাবা জানান, দারিদ্রতার জন্য পাঁচ বছর বয়সে আখলুছ আলী নামের এক সৌদি প্রবাসীর কাছে তার মেয়েকে দত্তক দেন। আখলুছ আলী প্রবাসে থাকায় তার স্ত্রী জোছনা বেগম ওই তরুণী মেয়েকে নিয়ে একা বাড়িতে বসবাস করছিলেন। গত ২৬ আগস্ট রাতে তাদের ঘরে ঢুকে পাশের বাড়ির ফয়ছল ওই তরুণীকে ধর্ষণ করে। পরে পালক মা মেয়েটির পিতাকে মোবাইল ফোনে বিষয়টি অবহিত করেন। ওই রাতেই তারা মেয়েকে উপজেলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করেন। সেখানে দুইদিন চিকিৎসা দেওয়ার পর ২৮ আগস্ট বিকেলে হাসপাতাল কর্তৃপক্ষ মেয়েটিকে সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠান। বর্তমানে মেয়েটি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালের ওসিসিতে চিকিৎসাধীন রয়েছেন।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার আব্দুর রহমান মুসা বলেন, গত ২৮ আগস্ট বিকেলে ওই মেয়েকে হাসপাতালে নিয়ে আসা হলে সঙ্গে সঙ্গে সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালের ওসিসিতে পাঠানো হয়।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com