1. forarup@gmail.com : jagannthpur25 :
রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০৫:৩৫ অপরাহ্ন
শিরোনাম:
আওয়ামী লীগের ‘কর্মসূচি’ ঘিরে দেশ জুড়ে সতর্কতা বিভক্তি দূর করে কোরআনের পথে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান মিজানুর রহমান আজহারীর শয়তানের কুমন্ত্রণা থেকে বাঁচতে নবীজির শেখানো ৭ আমল সৈয়দপুর-শাহারপাড়া ইউনিয়ন জামায়াতের নতুন কমিটি গঠন কাশীনাথ দাশ তালুকদার স্মরণোৎসব অনুষ্ঠিত সুনামগঞ্জে খাস জমির দখল নিয়ে সংষর্ষে আহত ২৫ জগন্নাথপুর পৌর জামায়াতের নতুন কমিটি গঠন: সভাপতি কবির উদ্দিন, সেক্রেটারি রুহুল আমীন জগন্নাথপুরে ‘মাস্টার মন্তেশ্বর আলী ইংলিশ একাডেমি’র প্রাথমিক বৃত্তি প্রদান দেশে অস্থিরতা সৃষ্টির পাঁয়তারা নস্যাৎ করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী ‘মোরগ পোলাও খাইয়ে’ ২ হাজার ভরি স্বর্ণালংকার চুরি

বিশ্বনাথে চাচার হাতে ভাতিজা খুন

  • Update Time : বুধবার, ২১ ফেব্রুয়ারী, ২০১৮
  • ২৬৭ Time View

জগন্নাথপুর২৪ ডেস্ক :: সিলেটের বিশ্বনাথে জমি সংক্রান্ত বিরোধের জেরে চাচার হাতে ভাতিজা খুন হয়েছেন। বুধবার ভোর ৬টায় সিলেট ওসমানী মেডিকেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিহত আব্দুল রব (৪০) উপজেলার খাজাঞ্চি ইউনিয়নের গমরাগুল তিলকপুর গ্রামের মৃত রশিদ মিয়ার ছেলে।

নিহতের বড় ভাই আব্দুল কুদ্দুছ (৪৫) জানান, দীর্ঘদিন ধরে তার আপন চাচা আশিক মিয়ার (৬০) পরিবারের সাথে জমি নিয়ে ঝামেলা চলছিল। এই বিষয় নিয়ে কোর্টে তাদের একাধিক মামলা মোকদ্দমাও চলছে। এরই জের ধরে সোমবার বিকালে তাদের পার্শ্ববর্তী হাওরে বিরোধপূর্ণ একটি জলাশয়ে নিহত আব্দুল রবকে সাথে নিয়ে তিনি মাছ ধরতে যান। এসময় চাচা ও তার দুই ছেলে এমরান (২২) ও কামরানকে (২০) সাথে নিয়ে তাদের উপর হামলা করেন। হামলায় তিনি ও তার ভাই গুরুতর আহত হন। গুরুতর আহত অবস্থায় আব্দুল রবকে ওইদিন সিলেট ওসমানী হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়। হামলার ঘটনায় মঙ্গলবার সন্ধ্যায় আব্দুল কুদ্দুছ বাদি হয়ে থানায় একটি অভিযোগ দায়ের করেন। কিন্তু সন্ধ্যায় অভিযোগ দায়েরের পর বুধবার সকালে চিকিৎসাধীন অবস্থায় আব্দুল রব মারা যান।

ওসমানীনগরের সার্কেল এসপি মুহাম্মদ সাইফুল ইসলাম জানান, থানার ওসি শামসুদ্দোহা পিপিএমসহ একদল পুলিশ নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে।
74Shares

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com