1. forarup@gmail.com : jagannthpur25 :
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৮:৩৬ অপরাহ্ন
শিরোনাম:
এসএসসিতে জিপিএ-৫ পাওয়া জগন্নাথপুরের রোহিত হতে চান ক্রিকেটার শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ: জগন্নাথপুর পৌর যুবদলের সদস্য সচিব শামিম আহমদ বহিষ্কার বুধবার সারাদেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ বাংলাদেশি কৃষককে ধরে নিয়ে যায় বিএসএফ, পাল্টা দুই ভারতীয়কে ধরল গ্রামবাসী বাংলাদেশ-ভারতের সম্পর্ক নতুন করে তৈরি হবে: ডা. জাহেদ উর রহমান তীব্র শিক্ষক সংকটেও জগন্নাথপুরের সরকারি দুই স্কুলের বাজিমাত, ১২ শিক্ষার্থীর জিপিএ-৫ ১০ জন পরীক্ষা দিয়ে ১০ জনই ফেল আত্মশুদ্ধির আলোচনা জগন্নাথপুরে এসএসসি ও সমমানের ফলে বিপর্যয়: স্কুলের চেয়ে পিছিয়ে মাদরাসা জগন্নাথপুরে গেলবারের চেয়ে এবার জিপিএ-৫ বেশি, স্কুলে ২৩, মাদরাসা ও কারিগরিতে ১টি

বিশ্বনাথে তিন আ. লীগ সভাপতিকে প্রধানমন্ত্রীর ১০লাখ টাকা প্রদান

  • Update Time : রবিবার, ৯ ফেব্রুয়ারী, ২০২০
  • ৫৫৮ Time View

জগন্নাথপুর২৪ ডেস্ক::
প্রধানমন্ত্রী শেখ হাসিনার ব্যক্তিগত বিশেষ তহবিল থেকে প্রয়াত এক সভাপতিসহ অসুস্থ ইউনিয়ন আওয়ামী লীগের আরও দুই সভাপতিকে ১০লাখ টাকা অনুদান দেওয়া হয়েছে। তিন আওয়ামী লীগ সভাপতির মধ্যে ক্যান্সার রোগে আক্রান্ত উপজেলার দেওকলস ইউনিয়ন আওয়াসমী লীগের সভাপতি আব্দুল মোমিনকে ৫লাখ, লামাকাজী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি রইছ আলীকে ৩লাখ এবং রামপাশা ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি প্রয়াত মনিরুল ইসলামকে ২লাখ টাকা অনুদান দেওয়া হয়েছে।

প্রয়াত মিনরুল ইসলামের চেক গ্রহণ করেন তার স্ত্রী ফাতেমা বেগম। শনিবার বিকেলে আনুষ্ঠানিকভাবে ওই তিন আওয়ামী লীগ সভাপতির চেক প্রদান করা হয়।

উপজেলা চেয়ারম্যান ও সিলেট জেলা আওয়ামী লীগের উপদেষ্ঠা এসএম নুনু মিয়ার সভাপতিত্বে উপজেলা চেয়ারম্যান কার্যালয়ে চেক বিতরণী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিশ্বনাথ সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছয়ফুল হক, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি শাহ আসাদুজ্জামান আসাদ, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মাহবুবুর রহমান লিলু, শিক্ষা বিষয়ক সম্পাদক সিরাজুল ইসলাম সিরাজ।

সভায় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক নিখিল পাল, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক রুনু কান্ত দে, সহ প্রচার ও প্রকাশনা সম্পাদক সাখাওয়াত হোসেন, আওয়ামী লীগ নেতা শেখ শহিদুল ইসলাম, উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক আবদুল হান্নান বদরুল, তথ্য ও গবেষণা সম্পাদক আরশ আলী, উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক আশিক আলী, যুবলীগ নেতা সায়েদ আহমদ, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের প্রচার সম্পাদক সিজিল মিয়া, উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম আহবায়ক আবদুল মালিক সুমন, রামপাশা ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি আরব শাহ প্রমুখ।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com