1. forarup@gmail.com : jagannthpur25 :
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৪:১৪ অপরাহ্ন
শিরোনাম:
বাংলাদেশ-ভারতের সম্পর্ক নতুন করে তৈরি হবে: ডা. জাহেদ উর রহমান তীব্র শিক্ষক সংকটেও জগন্নাথপুরের সরকারি দুই স্কুলের বাজিমাত, ১২ শিক্ষার্থীর জিপিএ-৫ ১০ জন পরীক্ষা দিয়ে ১০ জনই ফেল আত্মশুদ্ধির আলোচনা জগন্নাথপুরে এসএসসি ও সমমানের ফলে বিপর্যয়: স্কুলের চেয়ে পিছিয়ে মাদরাসা জগন্নাথপুরে গেলবারের চেয়ে এবার জিপিএ-৫ বেশি, স্কুলে ২৩, মাদরাসা ও কারিগরিতে ১টি জগন্নাথপুরে এসএসসি ও সমমানের পরীক্ষায় ফেল ১৩৬১ শিক্ষার্থী জগন্নাথপুরে পরীক্ষা না দিয়েও ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারী তালিকায় নাম! এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ যুক্তরাজ্যে রেফারি সার্ভিস অ্যাওয়ার্ডে ভুষিত হলেন জগন্নাথপুরের ফটিক মিয়া 

বিশ্বনাথে দিনমজুর হত্যা মামলার ৬ জনের যাবজ্জীবন

  • Update Time : মঙ্গলবার, ২৯ আগস্ট, ২০১৭
  • ২৪৪ Time View

জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকম ডেস্ক ::

সিলেটের বিশ্বনাথের ওলিউর রহমান জলিল (২১) নামে এক দিনমজুরকে হত্যার দায়ে মামলার ৬ আসামীর যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করেছেন আদালত। মঙ্গলবার দুপুরে সিলেট অতিরিক্ত জেলা ও দায়রা জজ ১ম আদালতের বিচারক এ এম জুলফিকার হায়াত এ রায় ঘোষণা করেন। রায়ে প্রত্যেককে বিশ হাজার টাকা করে জরিমানাও করা হয়।

যাবজ্জীবন কারাদণ্ড প্রাপ্ত ৬ আসামিরা হলেন- বিশ্বনাথের দেওকলস ইউনিয়নের কাদিপুর গ্রামের মৃত মজমিল আলীর দুই ছেলে সামছুল ইসলাম, মনিরুল ও মৃত জমির মিয়ার ছেলে তাজ উদ্দিন, বশির উদ্দন, মৃত ইছাক আলীর ছেলে ময়নুল ইসলাম ও সেবুল মিয়া।

তবে রায়ে অসন্তোষ প্রকাশ করে নিহতের মা বাদী নুরেছা বেগম বলেন, আমি চেয়েছিলাম তাদের ফাঁসির আদেশ দিবেন আদালত। ফাঁসির দাবিতে আমি উচ্চ আদালতে যাব।

আদালত সূত্রে জানা যায়, বিশ্বনাথে পুর্ব বিরোধের জের ধরে গত ২০১২ সালের ২৪ মে দিন দুপুরে প্রতিপক্ষের হামলায় খুন হন কাদিপুর গ্রামের সুনুর আলী’র পুত্র দিন মজুর ওলিউর রহমান জলিল (২১)। এঘটনায় নিহত জলিলের মা নুরেছা বেগম বাদি হয়ে ছয় জনের নাম উল্লেখ করে বিশ্বনাথ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com