1. forarup@gmail.com : jagannthpur25 :
রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০৬:০৪ অপরাহ্ন
শিরোনাম:
আওয়ামী লীগের ‘কর্মসূচি’ ঘিরে দেশ জুড়ে সতর্কতা বিভক্তি দূর করে কোরআনের পথে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান মিজানুর রহমান আজহারীর শয়তানের কুমন্ত্রণা থেকে বাঁচতে নবীজির শেখানো ৭ আমল সৈয়দপুর-শাহারপাড়া ইউনিয়ন জামায়াতের নতুন কমিটি গঠন কাশীনাথ দাশ তালুকদার স্মরণোৎসব অনুষ্ঠিত সুনামগঞ্জে খাস জমির দখল নিয়ে সংষর্ষে আহত ২৫ জগন্নাথপুর পৌর জামায়াতের নতুন কমিটি গঠন: সভাপতি কবির উদ্দিন, সেক্রেটারি রুহুল আমীন জগন্নাথপুরে ‘মাস্টার মন্তেশ্বর আলী ইংলিশ একাডেমি’র প্রাথমিক বৃত্তি প্রদান দেশে অস্থিরতা সৃষ্টির পাঁয়তারা নস্যাৎ করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী ‘মোরগ পোলাও খাইয়ে’ ২ হাজার ভরি স্বর্ণালংকার চুরি

বিশ্বনাথে দুই শিশুকে হত্যা করে লাশ বালতিতে

  • Update Time : বুধবার, ৭ ফেব্রুয়ারী, ২০১৮
  • ২৬৮ Time View

জগন্নাথপুর টুয়েন্টিফোর ডেস্ক ::ক্ষেতের কাজ শেষে বাড়ি ফিরে স্ত্রী ও সন্তানের খোঁজ করি। পরে দরজা ভেঙে ঘরে প্রবেশ করি। সেখানে বাথরুমের লাল বালতির ভেতরে ছোট সন্তান রুমানের লাশ ও বড় সবুজ বালতিতে বড় ছেলে মারুয়ানের লাশ দেখতে পাই’।

এভাবেই দুই সন্তানের লাশ উদ্ধারের কথা জানালেন সিলেটের বিশ্বনাথ উপজেলার লামাকাজী ইউনিয়নের কোনাউড়া-নোয়াগাঁও গ্রামের বাসিন্দা বাবা কবির আলী।

মঙ্গলবার রাতে পুলিশের জিজ্ঞাসাবাদে তিনি জানান, বাথরুমে দুই সন্তানের লাশের পাশে বালতির ওপর স্ত্রী রনি বেগমকে অজ্ঞান অবস্থায় পড়ে থাকতে দেখেন।

তিনি বলেন, লাল বালতির ওপর থেকে রনি বেগমকে সরিয়ে দেখেন ভেতরে ছোট সন্তান রুমানের লাশ ও বড় সবুজ রঙের বালতির ভেতরে ঢাকনা খুলে তিনি বড় সন্তান মারুয়ানের লাশ পান।

এ ব্যাপারে থানার এসআই রফিকুল ইসলাম বলেন, মঙ্গলবার বিকালে সিলেটের বিশ্বনাথে দুই শিশুসন্তানকে হত্যার পর মা ডেটলপানে আত্মহত্যার চেষ্টা চালায়।

নিহত দুই শিশু তিন বছর বয়সী নাহিদুল ইসলাম মারুয়ান ও ১৮ মাস বয়সী ওয়াহিদুল ইসলাম রুমান।

এদিকে এ ঘটনায় দুটি বালতি, একটি ডাকনা ও একটি কলস জব্ধ করেছে পুলিশ। লাশ দুটি ময়নাতদন্ত শেষে বুধবার দুপুরে বাড়িতে নেয়া হয়েছে। আর রনি বেগম সিলেট ওসমানী হাসপাতালে চিকিৎসাধীন।

পুলিশের প্রাথমিক ধারণা, শিশু দুটিকে হত্যার পর মা রনি বেগম আত্মহত্যার চেষ্টা করেছেন। তবে কী কারণে শিশু দুটিকে হত্যা করে মা আত্মহত্যার চেষ্টা করেন এ বিষয়টি এখন পর্যন্ত স্পষ্ট নয়।

এসআই আরও বলেন, শিশুদের বাবা কবির আলীর কাছ থেকে সঠিক কোনো তথ্য পাওয়া যায়নি। মা রনি বেগমের জ্ঞান ফেরার পর ঘটনার বিষয়ে বিস্তারিত বলা যাবে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com