1. forarup@gmail.com : jagannthpur25 :
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৮:০৩ অপরাহ্ন
শিরোনাম:
এসএসসিতে জিপিএ-৫ পাওয়া জগন্নাথপুরের রোহিত হতে চান ক্রিকেটার শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ: জগন্নাথপুর পৌর যুবদলের সদস্য সচিব শামিম আহমদ বহিষ্কার বুধবার সারাদেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ বাংলাদেশি কৃষককে ধরে নিয়ে যায় বিএসএফ, পাল্টা দুই ভারতীয়কে ধরল গ্রামবাসী বাংলাদেশ-ভারতের সম্পর্ক নতুন করে তৈরি হবে: ডা. জাহেদ উর রহমান তীব্র শিক্ষক সংকটেও জগন্নাথপুরের সরকারি দুই স্কুলের বাজিমাত, ১২ শিক্ষার্থীর জিপিএ-৫ ১০ জন পরীক্ষা দিয়ে ১০ জনই ফেল আত্মশুদ্ধির আলোচনা জগন্নাথপুরে এসএসসি ও সমমানের ফলে বিপর্যয়: স্কুলের চেয়ে পিছিয়ে মাদরাসা জগন্নাথপুরে গেলবারের চেয়ে এবার জিপিএ-৫ বেশি, স্কুলে ২৩, মাদরাসা ও কারিগরিতে ১টি

বিশ্বনাথে নৈশপ্রহরী হত্যা মামলায় একজনের মৃত্যুদণ্ড

  • Update Time : সোমবার, ৩০ নভেম্বর, ২০২০
  • ৩৮৪ Time View

জগন্নাথপুর২৪ ডেস্ক::

সিলেটের বিশ্বনাথ উপজেলার কাহিরঘাট মিসবাহুল উলুম দাখিল মাদরাসার নৈশপ্রহরী আবদুল মতিন খান (৫০) হত্যা মামলায় একজনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। ঘটনায় সংশ্লিষ্টতা না থাকায় মামলার অপর তিন আসামিকে খালাস দেওয়া হয়।

আজ সোমবার দুপুরে সিলেটের অতিরিক্ত দায়রা জজ আদালতের বিচারক মিজানুর রহমান ভূঁইয়া এ রায় দেন। মৃত্যুদণ্ডপ্রাপ্তর নাম মোফাজ্জল হোসেন (৩০)। তিনি উপজেলার দেওকলস ইউনিয়নের কাহিরঘাট গ্রামের মৃত মুসলিম আলীর ছেলে। মামলা থেকে বেকসুর খালাসপ্রাপ্তরা হলেন স্থানীয় যুবলীগ নেতা তারেক আহমদ দোলন, সুন্দর আলী ও সুরুজ আলী।

মামলা সূত্রে জানা যায়, ২০১৪ সালের ১৯ জুন রাতে দায়িত্বরত অবস্থায় কাহিরঘাট মিসবাহুল উলুম দাখিল মাদরাসার নৈশপ্রহরী আবদুল মতিন খানকে কুপিয়ে হত্যা করে দণ্ডপ্রাপ্ত মোফাজ্জল। আগের দিন তোলা বেতনের ৫ হাজার টাকা লুট করতেই তাকে হত্যা করে সে। এ ঘটনায় পরদিন চারজনকে আসামি করে মামলা দেন নিহতের মেয়ে সেলিনা বেগম।

 

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com