1. forarup@gmail.com : jagannthpur25 :
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৩:৪২ পূর্বাহ্ন
শিরোনাম:
জগন্নাথপুরে এসএসসি ও সমমানের ফলে বিপর্যয়: স্কুলের চেয়ে পিছিয়ে মাদরাসা জগন্নাথপুরে গেলবারের চেয়ে এবার জিপিএ-৫ বেশি, স্কুলে ২৩, মাদরাসা ও কারিগরিতে ১টি জগন্নাথপুরে এসএসসি ও সমমানের পরীক্ষায় ফেল ১৩৬১ শিক্ষার্থী জগন্নাথপুরে পরীক্ষা না দিয়েও ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারী তালিকায় নাম! এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ যুক্তরাজ্যে রেফারি সার্ভিস অ্যাওয়ার্ডে ভুষিত হলেন জগন্নাথপুরের ফটিক মিয়া  দেশে রেকর্ড ৩৬৭১ মেগাওয়াট লোডশেডিং প্রযুক্তির যুগে সময়ের অপচয় ও সচেতনতা দেশের মানুষ যাতে শান্তিতে থাকতে পারে, সেটিই প্রধান লক্ষ্য : প্রধানমন্ত্রী জগন্নাথপুরে মৎস্য ফিশারি থেকে পাহাড়াদারের লাশ উদ্ধার

বিশ্বনাথে পুকুরে ডুবে শিশুর মৃত্যু

  • Update Time : শুক্রবার, ১০ সেপ্টেম্বর, ২০২১
  • ৩১১ Time View

জগন্নাথপুর২৪ ডেস্ক::

সিলেটের বিশ্বনাথে পুকুরের পানিতে ডুবে আবদুর রহমান তাহসিন নামের চার বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। সে উপজেলার লামাকাজি ইউনিয়নের দোয়ারিগাঁও গ্রামের বাহরাইন প্রবাসী আবদুল মানিকের ছেলে। আজ শুক্রবার বিকেল ৪টায় উপজেলার লামাকাজি ইউনিয়নের দোয়ারিগাঁও গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানাযায়, আজ শুক্রবার বিকেলে অন্যদের সঙ্গে খেলা করছিল তাহসিন। এ সময় তার মা রান্নাঘরে কাজে ব্যস্ত ছিলেন। এক পর্যায়ের বসত ঘরের পূর্ব দিকের পুকুর ঘাটে, তার দেহ পানিতে ভাসতে দেখেন বাড়ির লোকজন। সেখান থেকে তাকে উদ্ধার করে তাৎক্ষনিক সিলেট ওসমানী হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

স্থানীয় ইউপি সদস্য মো. চমক আলী জানান, সবার অগোচরে পানিতে ডুবেই শিশুটির মৃত্যু ঘটে। ডাক্তার বলেছেন, তার পেটে বেশি পানি ঢুকে পড়ায় সে মারা যায়। বিষয়টি পুলিশকে অবহিত করা হয়েছে। পরবর্তী ব্যবস্থা তারা গ্রহণ করবেন।

 

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com