1. forarup@gmail.com : jagannthpur25 :
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ১২:২৮ অপরাহ্ন
শিরোনাম:
তীব্র শিক্ষক সংকটেও জগন্নাথপুরের সরকারি দুই স্কুলের বাজিমাত, ১২ শিক্ষার্থীর জিপিএ-৫ ১০ জন পরীক্ষা দিয়ে ১০ জনই ফেল আত্মশুদ্ধির আলোচনা জগন্নাথপুরে এসএসসি ও সমমানের ফলে বিপর্যয়: স্কুলের চেয়ে পিছিয়ে মাদরাসা জগন্নাথপুরে গেলবারের চেয়ে এবার জিপিএ-৫ বেশি, স্কুলে ২৩, মাদরাসা ও কারিগরিতে ১টি জগন্নাথপুরে এসএসসি ও সমমানের পরীক্ষায় ফেল ১৩৬১ শিক্ষার্থী জগন্নাথপুরে পরীক্ষা না দিয়েও ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারী তালিকায় নাম! এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ যুক্তরাজ্যে রেফারি সার্ভিস অ্যাওয়ার্ডে ভুষিত হলেন জগন্নাথপুরের ফটিক মিয়া  দেশে রেকর্ড ৩৬৭১ মেগাওয়াট লোডশেডিং

বিশ্বনাথে মসজিদের ইমামের বিরুদ্ধে বাক প্রতিবন্ধী কিশোরী ধর্ষণের অভিযোগ

  • Update Time : বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২০
  • ৪৪১ Time View

বিশ্বনাথ প্রতিনিধি –

সিলেটের এমসি কলেজে ধর্ষণের ঘটনায় যখন দেশজুড়ে তোলপাড় চলছে, তখন সেখানকার বিশ্বনাথ উপজেলায় বাকপ্রতিবন্ধী এক কিশোরীকে (১৬) ধর্ষণের অভিযোগ উঠেছে। আর এবার মসজিদের ইমাম ও মাদ্রাসার শিক্ষকের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে। এ ঘটনায় পুলিশ এলাকার একজন মাতব্বর ও মসজিদের মোয়াজ্জিনকে গ্রেপ্তার করেছে।

বিশ্বনাথ থানার ওসি শামীম মুসা এর সত্যতা নিশ্চিত করেছেন।

মামলার এজাহার সূত্রে জানা যায়, বিশ্বনাথ উপজেলার খাজাঞ্চী ইউনিয়নের ইসলামপুর গ্রামের নতুন জামে মসজিদের ইমাম ও জামেয়া ইসলামিয়া আব্বাসিয়া কৌড়িয়া মাদ্রাসার শিক্ষক রুহুল আমিন শাহার (৩৫) মঙ্গলবার রাতে বাকপ্রতিবন্ধী ওই কিশোরীকে ধর্ষণ করেন। ঘটনার পর একটি মহল বিষয়টি ধামাচাপা দেওয়ার চেষ্টা করে।

বৃহস্পতিবার সকালে কিশোরীর বোন বাদী হয়ে বিশ্বনাথ থানায় মামলা দায়ের করেন। এরপরই পুলিশ অভিযান চালিয়ে এলাকার মাতব্বর ও মামলার এজাহারনামীয় আসামি ইসলামপুর গ্রামের মখদ্দছ আলী ও মসজিদের মোয়াজ্জিন মাহফুজ বিন আরিফকে গ্রেপ্তার করেছে।

মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, ইসলামপুর গ্রামে এক বাড়িতে লজিংয়ে থেকে লেখাপড়া শেষ করে কৌড়িয়া মাদ্রাসায় শিক্ষকতার পাশাপাশি ইসলামপুর নতুন মসজিদে ইমামতি করেন রুহুল আমিন শাহার। তিনি সুনামগঞ্জ জেলার দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার চন্দ্রপুর গ্রামের বাসিন্দা।

যে বাড়িতে লজিংয়ে থাকেন সেই বাড়িতে বাকপ্রতিবন্ধী এক কিশোরী গৃহকর্মী হিসেবে কাজ করে। মঙ্গলবার রাতে কিশোরী কাজ শেষে বাড়ি ফেরার পথে তাকে ধরে নিয়ে ধর্ষণ করে শাহার। কিশোরী তার বাড়িতে ফিরে ঘটনা জানালে স্থানীয় কিছু প্রভাবশালী বিষয়টি সালিশের নামে ধামাচাপার চেষ্টা করেন।

কিন্তু এতে রাজি না হয়ে তার বড় বোন বাদী হয়ে বৃহস্পতিবার মামলা করেন।
মামলায় রুহুল আমিন শাহারকে প্রধান আসামি করে এবং ঘটনা ধামাচাপার চেষ্টা ও অভিযুক্ত শাহারকে পালিয়ে যাওয়ার সুযোগ করে দেওয়ায় আরো পাঁচজনকে আসামি করা হয়েছে।

তারা হলেন ইসলামপুর গ্রামের মখদ্দছ আলী (৬৩), চান্দ আলী (৫৫), লিয়াকত আলী (৫০), আবদুস শহিদ (৫২), সুনামগঞ্জের দিরাই উপজেলার চন্ডীপুর গ্রামের মাওলানা আরিফ উদ্দিনের ছেলে মাহফুজ বিন আরিফ (১৯)। আসামিদের মধ্যে মখদ্দছ আলী ও মাহফুজ বিন আরিফকে গ্রেপ্তার করা হয়েছে।

বিশ্বনাথ থানার ওসি জানান, প্রধান আসামিসহ অন্যদের গ্রেপ্তারে পুলিশ চেষ্টা চালিয়ে যাচ্ছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com