1. forarup@gmail.com : jagannthpur25 :
রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১২:১০ পূর্বাহ্ন
শিরোনাম:
সৈয়দপুর-শাহারপাড়া ইউনিয়ন জামায়াতের নতুন কমিটি গঠন কাশীনাথ দাশ তালুকদার স্মরণোৎসব অনুষ্ঠিত সুনামগঞ্জে খাস জমির দখল নিয়ে সংষর্ষে আহত ২৫ জগন্নাথপুর পৌর জামায়াতের নতুন কমিটি গঠন: সভাপতি কবির উদ্দিন, সেক্রেটারি রুহুল আমীন জগন্নাথপুরে ‘মাস্টার মন্তেশ্বর আলী ইংলিশ একাডেমি’র প্রাথমিক বৃত্তি প্রদান দেশে অস্থিরতা সৃষ্টির পাঁয়তারা নস্যাৎ করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী ‘মোরগ পোলাও খাইয়ে’ ২ হাজার ভরি স্বর্ণালংকার চুরি জাতীয় ঐক্য চাইলে গণভোটের রায় বাস্তবায়ন করতে হবে: জামায়াত আমির ইউপি নির্বাচনে পোস্টার নিষিদ্ধ, এআই-এর অপব্যবহার ও বিধি লঙ্ঘনে প্রার্থিতা বাতিলের বিধান সন্তানকে দ্বীনদার ও আদর্শ মানুষ বানাতে যা করবেন

বিশ্বনাথে মাদক ব্যবসায় জড়িত থাকার অভিযোগে স্বামী-স্ত্রীসহ গ্রেফতার ১০

  • Update Time : বৃহস্পতিবার, ১০ আগস্ট, ২০১৭
  • ২৫৬ Time View

জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকম ডেস্ক ::

বিশ্বনাথে মাদক ব্যবসায়ীর অভিযোগে স্বামী-স্ত্রী ও ৬ জুয়াড়িসহ ১০জনকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার দুপুরে জুয়া ও মাদক আইনে পৃথক মামলা দায়েরের পর আদালতের মাধ্যমে তাদেরকে জেল হাজতে পাঠানো হয়েছে।

বুধবার রাত ১২টায় উপজেলা সদরের টিএন্ডটি রোডে অভিযান চালিয়ে ৮০০গ্রাম গাঁজাসহ ওই রোডের বাসিন্দা মৃত তজম্মুল আলীর ছেলে উপজেলা কৃষকলীগ নেতা শেখ জামাল (৪০), তার স্ত্রী নাজমা বেগম (৩৫) ও সহযোগী একই এলাকার বাসিন্দা মৃত রইছ আলী কালা মিয়ার ছেলে তুরণ মিয়াকে (৩৮) গ্রেফতার করা হয়। বৃহস্পতিবার দুপুরে তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে থানায় মামলা দায়ের করা হয়েছে, (মামলা নং ১১)।

এরআগে রাতে উপজেলার বিভিন্ন এলাকা থেকে ভারতীয় তীর খেলা অবস্থায় ৬জুয়াড়ি ও দুই মামলার ওয়ারেন্ট ভুক্ত আসামি জমসেরপুরের করিমকে (৩০) গ্রেফতার করা হয়। ৬জুয়াড়িরা হলো, সিংরাওলী গ্রামের মৃত মবশ্বর আলীর ছেলে রফিকুল ইসলাম (২৮), সিদ্দেক আলীর ছেলে ইসকার আলী (২৮), মৃত সুরুজ আলীর ছেলে চমক আলী (২৮), শেখেরগাঁও গ্রামের আনোয়ার আলীর ছেলে সামছুদ্দিন (২২), বৈরাগীবাজার এলাকার নুরুল হকের ছেলে এমজাদ হোসেন (২০), নওধার মাঝপাড়া গ্রামের চমক আলীর ছেলে মঈন উদ্দিন (২৫)।

গ্রেফতারের সত্যতা স্বীকার করে থানার ওসি শামছুদ্দোহা পিপিএম বলেন, তাদের বিরুদ্ধে জুয়া ও মাদকদ্রব্য আইনে পৃথক মামলা দেওয়া হয়েছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com